শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

লক্ষ্মীপুরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:৫৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
লক্ষ্মীপুরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

ফারিছ আহমেদ, হোসেনপুর উপজেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও শহিদ উল্যা নামে এক ব্যক্তি জলাশয় থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ৫ নম্বর ওয়ার্ডের শহর কসবা গ্রামে এলাকায় গিয়ে বালু উত্তোলন করতে দেখা যায়। বালু উত্তোলনের জন্য এলাকার স্থানীয় মাটির রাস্তা কেটে পাইপ নেওয়ায় এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বালু উত্তোলন বন্ধে মো. রায়হান নামে এক ব্যক্তি সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয় থেকে লোক গিয়ে অভিযুক্ত শহিদকে বালু উত্তোলনের জন্য নিষেধ করেন। এতে করেও বালু উত্তোলন বন্ধ করেননি বালু উত্তোলন কারিরা।
অভিযোগ ওঠে, এলাকার একটি বড় জলাশয় থেকে প্রায় প্রতি বছরই বালু উত্তোলন করে আসছেন শহিদ। নেছার মিয়া নামে এক প্রভাবশালী ব্যক্তিও ওই ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করেন। জনবসতিপূর্ণ এলাকায় বালু উত্তোলনে আশপাশের কয়েকশ’ পরিবার ক্ষতির সম্মুখীন হতে পারেন। এছাড়া শহর কসবা গ্রাম থেকে লক্ষ্মীপুর যাওয়ার একমাত্র মাটির চওড়া রাস্তাটিও ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। স্থানীয় বাসিন্দারা বালু উত্তোলনে নিষেধ করলেও শহিদ তাতে কর্ণপাত করেন না। উল্টো বাধা দিলে সবাইকে হুমকি-ধামকি দেন তিনি।

স্থানীয় বাসিন্দা মো. জহির বলেন, বালু উত্তোলনে আমরা বাধা দিয়েছি। বালু উত্তোলনের কারণে আশপাশের প্রায় ৩০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘটনাটি নিয়ে আমরা সোচ্চার। এরপরও শহিদ অনুরোধ করে বলেন, তার মেয়েকে বাড়ি করে দেওয়ার জন্য বালু উঠিয়ে একটি জমি ভরাট করবেন। এজন্য পরে আর বাধা দিইনি। স্থানীয় তহশিলদার এসেও বিষয়টি দেখে গেছেন।

অভিযুক্ত শহিদ উল্যা বলেন, জলাশয়ের চারপাশে ভাঙনরোধে দেওয়াল (প্যালাসাইটিং) করা হয়েছে। দেওয়ালগুলো না ভাঙলে মানুষের কোনো ক্ষতি হবে না। আমি মাছ চাষ করবো। জলাশয়টি যেন গভীর হয়, সে জন্য একজনে বালু নিচ্ছেন। এতে জলাশয়ে মাছ চাষের উপযোগী হবে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, লোক পাঠিয়ে একবার বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। ফের উত্তোলনের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফারিছ আহমদ হোসেনপুর উপজেলা প্রতিনিধি।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।