বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি আখতারুজ্জামান বকুল সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১০:৪৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি আখতারুজ্জামান বকুল সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা

রামকৃষ্ণ সাহা রামা,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হলো টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন।

দীর্ঘ প্রতীক্ষার পর আজ ২১ নভেম্বর’২৪ বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকার সময় উপজেলা মিলনায়তনে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে সভাপতি পদে আটজন এবং সাধারণ সম্পাদক পদে আট জন সহ সর্বমোট ষোল জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নাগরপুর বাজারের ব্যবসায়ীদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নেতা নাগরপুর বাজারের অন্যতম পুস্তক ব্যবসায়ী মো: আখতারুজ্জামান বকুল। তিনি ভোট পেয়েছেন ১৯৪ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো: বজলুর রহমান মিন্টু ১৬৪টি ভোট পেয়ে সিনি: সহ-সভাপতি এবং শহীদ ৭৭টি ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক হিসেবে ২০৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: গোলাম মোস্তফা গোলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারফ হোসেন মুসা ২০১ টি ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পূর্ব নির্ধারিত সময়েই নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে নাগরপুর বাজারের বিপুল সংখ‍্যক ব্যবসায়ী ভোটারদের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে সকল প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষিত হয়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নাগরপুর বাজারের বিপুলসংখ্যক ব্যবসায়ী ভোটার স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম