শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

বিনিময় বাস সার্ভিসের মান উন্নয়নে ছাত্র সমাজ ও জনগনের ১১ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬:০০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বিনিময় বাস সার্ভিসের মান উন্নয়নে ছাত্র সমাজ ও জনগনের ১১ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন

মো. রনি, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনিময় গেইটলক বাস সার্ভিসের মান উন্নয়নে ছাত্র সমাজ ও জনগণের ১১ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ২৫ নভেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির ধনবাড়ী প্রান্ত শাখার ২য় তলায়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার ছাত্রজনতা, বিনিময় গেইটলক বাস মালিক এবং শ্রমিক সমিতির সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলনে বিনিময় গেইটলক বাস সার্ভিস সংস্কার আন্দোলনের সংস্কার বিষয়ক কমিটি ও মনিটরিং সেল এর অন্যতম সদস্য ছাত্র প্রতিনিধি মো: সনেট মিয়া উপস্থিত সাংবাদিকদের বিনিময় গেইটলক বাস সার্ভিস সংস্কার বিষয়ক বিস্তারিত আলোচনা করেন । ছাত্র প্রতিনিধি তারেক সিদ্দিক তন্ময় বিনিময় গেইটলক বাস সার্ভিসের মান উন্নয়নে ছাত্র সমাজ ও জনগণের ১১ দফা দাবি তুলে ধরেন। তারেক সিদ্দিক তন্ময় জানান ইতোমধ্যে ১১ দফা দাবির সব গুলোই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে বিনিময় গেইটলক বাস মালিক এবং শ্রমিক সমিতির সদস্যরা জানিয়েছেন । তিনি ছাত্র ও জনগণের ১১ দফা দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত সমূহ জানান, ১/বিনিময় বাস সার্ভিসের ধরণ হবে গেইটলক , কোন দাঁড়ানো যাত্রী থাকবে না । ২/ প্রতি সার্ভিসের আসন সংখ্যা হবে ৪৬ টি । ৩/ কাউন্টার সমূহ: ধনবাড়ী টু মহাখালী * ধনবাড়ী – মধুপুর – ঘাটাইল -টাঙ্গাইল বাইপাস দক্ষিণ, মহাখালী টু ধনবাড়ী * মহাখালী – বনানী -আবদুল্লাহপুর- ভোগরা বাইপাস (চৌরাস্তা)- চন্দ্রা। ৪/ভাড়া : ধনবাড়ী ও মধুপুর হতে মহাখালী জনপ্রতি ৩০০ টাকা, ঘাটাইল হতে মহাখালী জনপ্রতি ২৫০ টাকা, মহাখালী, বনানী, আবদুল্লাহপুর হতে ধনবাড়ী জনপ্রতি ৩০০ টাকা,ভোগরা বাইপাস (চৌরাস্তা) হতে ধনবাড়ী জনপ্রতি ২৫০ টাকা । ৫/ ডিউটিরত স্টাফদের পরিচয় পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে। স্টাফকে অবশ্যই সমিতির তালিকা ভুক্ত হতে হবে। ৬/ যাত্রীদের সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে। কোন স্টাফের বিরুদ্ধে পর পর তিন বার অসদাচরণ প্রমাণিত হলে তাকে এ সার্ভিস থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। ৭/ স্টাফ বেতন প্রতি ট্রিপ ২৫০০ টাকা। ৮/ নির্ধারিত টোকেনের মাধ্যমে যাত্রীদের মালামাল গাড়ীতে সংরক্ষণ করতে হবে। ৯/ গাড়ীর ভিতরে গাড়ীর নাম্বার ও অভিযোগ ফোন নাম্বার রাখতে হবে। ১০/ গন্তব্যের মাঝপথে বিশেষ কারণ ছাড়া ট্রিপ ছেড়ে দিলে সংশ্লিষ্ট গাড়ীর সকল স্টাফ  তিন দিনের জন্য সাসপেন্ড থাকবে ।১১/ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মালিক ও শ্রমিক প্রতিনিধি, ছাত্র সমাজের প্রতিনিধি ও সাংবাদিক সমন্বয়ে একটি সংস্কার কমিটি থাকবে।এই কমিটি সার্ভিসের মনিটরিং সেল হিসেবেও গণ্য হইবে । অতি দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেক গাড়ীতে সিসি ক্যামেরা ও ট্র্যাকার সংযুক্ত করতে হবে। সংবাদ সম্মেলনে বিনিময় বাস মালিক প্রতিনিধি মো : আতিক হোসেন কাজল জানান,’ ইতিমধ্যে দাবি কৃত ১১ দফা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি । ছাত্র সমাজ এবং জনগণ ইচ্ছে করলে বিনিময় বাস সার্ভিস পুণরায় চালু করতে পারেন ‘।  বাস মালিক প্রতিনিধি মো: সাখাওয়াত হোসেন বলেন,’ জনগণ এবং ছাত্রদের দাবির প্রেক্ষিতে ১১ দফা বাস্তবায়ন করতে আমাদের আন্তরিকতা সব সময় ছিল। এখন সুন্দর সুষ্ঠ ভাবে মনিটরিং এর মাধ্যমে আমরা বিনিময় বাস সার্ভিস পরিচালনা করতে পারবো ‘। সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি মো: সনেট জানান,’ আমরা আমাদের এবং জনগণের দাবিকৃত ১১ দফা দাবির বাস্তবায়ন এর আশ্বাস এর প্রেক্ষিতে আগামীকাল ২৬ নভেম্বর মঙ্গলবার থেকে বিনিময় বাস সার্ভিস যথানিয়মে সুন্দর সুষ্ঠ ভাবে মনিটরিং এর মাধ্যমে চলবে ‘।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।