বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাতিয়ায় আ.লীগ নেতা থেকে হঠাৎ বিএনপি নেতা বসতবাড়ি দখলের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৯:৪৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
হাতিয়ায় আ.লীগ নেতা থেকে হঠাৎ বিএনপি নেতা বসতবাড়ি দখলের অভিযোগ

মামুন রাফী, স্টাফ রিপোর্টারঃ

আওয়ামী লীগের শাসন আমলে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী ছত্রছায়ায় থেকে দলীয় প্রভাব বিস্তার করে সঙ্গবদ্ধ অন্যায় অত্যাচার, লুটপাট, লাঠিয়াল, জোর জুলুম মারপিট ভয়ভীতি হুমকি জমি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী ৫ নং ওয়ার্ডের একরামুল করিমের ছেলে কোরবান আলী ওরুপে মজনু মাঝির বিরুদ্ধে। তার সাথে রয়েছেন সোনাদিয়া ইউনিয়নের মধ্যে মাইজচরা ২ নং ওয়ার্ডের আবদুর রবের ছেলে সফি উল্ল্যাহ।

তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী নুরুল আমিন গত ১৮ অক্টোবর ২০২৪ তারিখে হাতিয়া থানায় ও হাতিয়া নৌবাহিনী কন্টিনজেন্ট বরাবর লিখিত অভিযোগ করেন।জানা যায় মজনু মাঝি ও শফি উল্ল্যাহ দেশের প্রচলিত আইন কানুন মেনে চলে না, দলীয় প্রভাব বিস্তার করে গায়ের জোরে অর্থের বলে এলাকায় নিরীহ মানুষের সাথে জোর প্রয়োগ করে জায়গা জমি জোর পূর্বক দখল করে এবং বসত বাড়ী ঘর লুটপাট করা তাদের নেশা ও পেশা।মজনু মাঝি ও শফি উল্ল্যাহ সঙ্গবদ্ধ হয়ে ১৮ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ৯:০০ টার সময় স্থানীয় নুর উদ্দিন বাজার সিফাতের দোকানে দেখলে ভুক্তভোগীর নিকট বসত বাড়ী মিথ্যা মালিকানা দাবী করে অশ্লীল ভাষায় গালমন্দ করে। ভুক্তভোগী উক্ত বিষয়ে প্রতিবাদ করলে তারা আরো উগ্রপন্থি হয়ে এক পর্যায়ে হুমকি দেয়। এক সপ্তাহের মধ্যে বসবাসরত উক্ত বসত বাড়ী তাদেরকে ছাড়ে দিতে হবে, না হলে মারধর করবে, বসত বাড়ী কুপিয়ে ভাংচুর করবে।জোর পূর্বক বসত বাড়ী হতে উচ্ছেদ করবে, শান্তিতে বসবাস করতে দিবে না, রাস্তা ঘাটে একা পেলে মারধর করে প্রাণে হত্যা করবে, লাশ গুম করে ফেলবে, মিথ্যা মামলা দিয়া হয়রানী করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।

আরো জানা যায়, মজনু মাঝি বর্তমানে বিএনপি নেতা দাবী করে এলাকায় দাপটের সহিত প্রভাব বিস্তার করে চলেছেন এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রয়েছে। সম্প্রতি তাকে দেখা যায় হাতিয়ার সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের ব্যানারে বিএনপি দাবী করে তমরদ্দি ৫ নং ওয়ার্ডের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন তার এমন দুমুখো কর্মকাণ্ডে বিব্রত সাধারণ মানুষ।ভুক্তভোগী নুরুল আমিন বলেন, ৫ আগস্টের আগে বিগত সরকারের আমলে মজনু মাঝি শেখ মুজিব, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ ও মোহাম্মদ আলীর ছবির নিচে নিজের ছবি দিয়ে পোস্টার করেছিলো। তার পরে অবস্থান ডিগবাজী করে বিএনপি সেজে অনুরূপ পোস্টার করে লুটপাটে সুবিধা পাওয়ার জন্য। জোর করে আমাদের বসত বাড়ি দখল করার চেষ্টা করছে এবং প্রাণে মারার হুমকি দিচ্ছে। আমি সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।

ভুক্তভোগী নুরুল আমিন হাতিয়ার স্বনামধন্য ডাক্তার ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার রুহুল আমিনের আপন বড় ভাই। এই ডাক্তারের কাছে হাতিয়ার অসংখ্য রোগী চিকিৎসা সেবা পেয়ে থাকেন। তিনি সম্পূর্ণ ফ্রিতে দলমত নির্বিশেষে হাতিয়ার রোগীদের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।এই বিষয়ে কোরবান আলী ওরুপে মজনু মাঝি বলেন, আমি খোলস পাল্টাইনি, আমি আগে থেকেই বিএনপি করতাম ফজলুল আজিমের সাথে, আওয়ামী লীগের আমলে আমি বহু হেনস্তার শিকার হয়েছি। আমি চাই আমরা দুই পক্ষ আলোচনায় বসি যদি তাদের জমি হয় তারা নিবে। আর আমি প্রাপ্য হলে আমি নিবো, কাগজ পত্র কথা বলবে।স্থানীয় এক বিএনপি নেতা বলেন, ৫ আগস্টের আগে দেখেছি মজনু মাঝি আওয়ামী লীগের নেতা, এখন দেখতেছি বিএনপি নেতা দাবী করে ব্যানার ও পাবলিশ করতেছে তবে বিএনপিতে এমন দুমুখো লোকের জায়গা নেই, আশা করি বিএনপির সিনিয়র নেতারা নজর দিবেন।এই বিষয়ে হাতিয়া থানার ওসি আজমল হুদা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত ও চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।