শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেনীতে জুয়ায় আসক্ত হয়ে বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়ায় বাসার বুয়া কে খুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৬:১৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ফেনীতে জুয়ায় আসক্ত হয়ে বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়ায় বাসার বুয়া কে খুন

ফারিছ আহমদ হোসেনপুর উপজেলা প্রতিনিধিঃ

ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ড ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন ফলেশ্বরে সাবেক কাউন্সিলরের বাসায় একটা খুন হয়, ঘটনা সূত্রে জানা যায় যে খুনের শিকার হয় তিনি ঐ বাসায় কর্মরত বুয়া। ঐ ঘটনাকে কেন্দ্র ঘটনার তীর ছুটে আসে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট এর সাহাবউদ্দীন ছাত্রাবাসের ৩০৬ নাম্বার রুমে অবস্থানরত আবির আল রাফির দিকে। সে ৪র্থ পর্ব সিভিল ১ম শিফটে অধ্যযনরত ছাত্র। তার রুমমেটের তথ্যনুযায়ী জানা যায় ঘটনার দিন সে আনুমানিক রাত ১০টায়  রুমে অবস্থান করে এবং তার আচরণ তার রুমমেটদের কাছে অস্বাভাবিক মনে হয় এবং সে রুমে থাকা ২ লিটার পানি পান করে ঐসময়  রুমমেটরা  লক্ষ্য করে তার হাতে আঘাত রক্তের চিহ্ন পাওয়া যায় এরপর সে ঘুমিয়ে পড়ে। পরেরদিন সকালে তার রুমমেটেরা পরীক্ষার হলে চলে গেলে সে আনুমানিক (১২-১) দিকে হল থেকে নিখোঁজ হয়ে যায়। ওই সময়ের পর  থেকে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু তার পরিবারে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া নাই। এবং (নাম প্রকাশে অনিচ্ছুক)  অনেক জনের কাছ থেকে জানা যায় যে সে জুয়ার প্রতি আসক্ত  ছিল। জুয়া খেলতে খেলতে তার বন্ধুদের কাছে তার আনুমানিক ১৫ হাজার টাকার মত ঋণ হয়ে যায়। এবং সে এগুলো শোধ করার জন্য বাসা থেকে ল্যাপটপ কেনার কথা বলে আনুমানিক (৪০০০০) টাকার মত নিয়ে আসে। এবং সে এগুলো দিয়ে তার ঋণ সোধ করে।সে বাকি টাকা গুলো দিয়ে আবারো জুয়া খেলে সেগুলো হারিয়ে সে হতাশ এবং দিশেহরা হয়ে সে অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়  এবং ধারণা করা যাচ্ছে সে ২৬ তারিখ রাতে ওই বাসাই গিয়ে চুরি করার চেষ্টা করে। ভুলক্রমে তাকে ওই বাসার কাজের বুয়া দেখে ফেলে। বুয়া তাকে আটকানোর চেষ্টা করলে তার সাথে বুয়ার হাতাহাতি হয়। এবং একপর্যায়ে সে ওই বুয়াকে চুরির আঘাত করে জবাই করে  খুন করে। গোপন সুত্রে জানতে পারি যে অত্র প্রতিষ্ঠানের এক দল ঘটনা টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।
তদন্তের প্রেক্ষিতে প্রশাসনিক লোকদের নানামুখী তৎপরতার কারণে ছাত্রাবাসে অবস্থানরত ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছে। অতএব উক্ত ঘটনাটি একটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার আনতায় এনে  খুনীর সর্বোচ্চ শাস্তি এবং ছাত্রাবাসের ছাত্রদের উক্ত ঘটনাটি থেকে অতিদ্রুত দায়মুকক্ত করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম