বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বনের গাছ থেকে হাঁস-মুরগির খোয়াড়, বিএনপি নেতার দখল থেকে বাদ যাচ্ছে না কোনোকিছুই!

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১০:৪০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বনের গাছ থেকে হাঁস-মুরগির খোয়াড়, বিএনপি নেতার দখল থেকে বাদ যাচ্ছে না কোনোকিছুই!

মামুন রাফী, স্টাফ রিপোর্টারঃ

৫ আগস্টের পর হঠাৎ বিএনপির নেতা বনে গেছে ফাহাদুল ইসলাম পাভেল নামের এক যুবক। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দেয় সে। স্থানীয় রহমত বাজার এলাকায় বনবিভাগের সরকারি গাছ কাটা, হাস-মুরগির খোয়াড় দখল, আওয়ামী লীগ নেতাদেরকে সেল্টার দেওয়া, বাজার দখল থেকে শুরু করে এমন কিছু বাদ নেই, যা সে দখল করেনি। সেই সঙ্গে ক্ষমতার এতোই প্রভাব তার- বনবিভাগের সরকারি কর্মচারীকে বিদ্যুৎতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর হুমকিও দিয়েছে সে। শুধু তাই নয়- জেলেদের নাম ভাঙিয়ে সরকারি চালও আত্মসাৎ করেছে এই নেতা।

স্থানীয়রা বলছেন- আওয়ামী শাসনামলে তারা যতটা ভয়ংকর ছিল তার চেয়েও বেশি ভয়ংকর হয়ে উঠেছে বিএনপির নামদারি যুবদলের এই নেতা। জুলাই বিপ্লবের পর হঠাৎ নেতা বনে যাওয়া এই পাভেল এলাকায় যেন ‘ধরাকে সরা জ্ঞান’ মনে করছে। তার এমন কর্মকার্ন্ডে চরম বির্ব্রত স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

খোঁজ নিয়ে জানা গেছে, যুবদল নেতা পাভেল ৫ আগস্টের পর মোটা অংকের টাকার বিনিময়ে ও নিজের দল ভারী করতে আওয়ামী লীগের স্থানীয় সাবেক এমপি মোহাম্মদ আলীর লোকজনকে শেল্টার দিচ্ছে। বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারের ইজারাকৃত হাঁস-মুরগির খোয়াড় জোরপূর্বক দখল করে অর্থ আত্মসাৎ করছে। সেই সঙ্গে বাজার কমিটিও দখলে নিয়েছে সে। বিএনপির নেতা হওয়ায় ইজারাদার ভয়ে মুখও খুলতে পারছেন না। বুড়িরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জেলেদের কার্ড জালিয়াতি করে ১১ বস্তা চাউল আত্মসাৎ করেছে। বাজারের পূর্ব পাশে পর্যটন স্পটে অন্যদের দোকান সরিয়ে নিতে হুমকি দিয়ে সে নিজেই দোকান বানিয়েছে বনবিভাগের সরকারির গাছ কেটে। এই ঘটনায় প্রতিবাদ করায় বনবিভাগের এক সদস্যকে ডেকে নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়েছে।

বনবিভাগের সদস্য মোহাম্মদ হাসান বলেন, আমি সরকারি দায়িত্ব পালন করছি। পাভেল নামের এই যুবদল নেতা দিনেদুপুরে বনবিভাগের গাছ কেটে দোকান বানাচ্ছিল। বনের গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এমন অপরাধের পরও তার বিরুদ্ধে আমি কোনো কিছু বলতে পারছিলাম না। পযাপ্ত ফোর্স না থাকায়। তাই বিষয়টি আমার উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছিলাম। এই অপরাধে যুবদল নেতা পাভেল আমাকে তার ফার্মেসীতে ডেকে নিয়ে হুমকি দিয়ে জানায়- আমি যদি সরকারি চাকরি করতে চাই তাহলে যেন তার বিষয়ে চুপ থাকি। অন্যথায় লোকজন দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে পেটাবে। এই পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে- উপকূলীয় বনবিভাগের সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা প্রনব কুমার বলেন, অভিযোগের বিষয়ে অবগত হওয়ার পরই কাটা গাছগুলো জব্দ করেছি। সেই সঙ্গে এই ঘটনায় বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। তবে স্থানীয় বিএনপির প্রভাব বিস্তার নিয়ে শঙ্কিত বলেও সংশয় প্রকাশ করেন তিনি।

তথ্য বলছে, কোনো ধরণের ডাক্তারি কোর্স তো দূরের কথা- ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ না নিয়েও নিজেকে ডাক্তার দাবি করে এলাকায় নিজের নাম রেখেছেন ডাক্তার পাভেল। স্থানীয় রহমত বাজারে ফার্মাসি চালাচ্ছেন কিন্তু ফার্মাসিস্টের কোনো অনুমোদনও নেই। উল্টো রোগীও দেখেন কোনো প্রশিক্ষণ ছাড়াই। সঙ্গে জুলাই বিপ্লবের পর নিজেকে বিরাট নেতা দাবি করে বেড়াচ্ছেন এলাকায়।

অভিযোগ রয়েছে- পাভেলের এসব অপকর্মের আর্থিক সুবিধা পায়- ইউনিয়ন যুবদল থেকে সদ্য বহিষ্কৃত নেতা রুবেল উদ্দিন রনি। সেই সঙ্গে তার এসব অপকর্ম থেকে ভাগ নেয় হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওসমান গনি নামের অপর আরেক নেতা। যে কারণে এসব অভিযোগ জানার পরেও পাভেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তারা। বিএনপির নাম ভাঙিয়ে রহমত বাজারের ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি পদও ভাগিয়ে নেয় পাভেল। তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে বলে জানায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এই বিষয়ে স্থানীয় যুবদল নেতা ও ফার্মেসী ব্যবসায়ী সোহরাব জানান, তার দলীয় প্রভাব বিস্তারে অতিষ্ঠ জেলেরা, সাধারণ জনগণের এবং এলাকাবাসী। কয়েকদিন আগে জেলেদের প্রায় ১১ বস্তা চাউল না দিয়ে আত্মসাৎ করেছে, নৌকার মাঝিদের থেকে নৌ- পুলিশ এর কথা বলে ৫ হাজার ১০ হাজার করে নিয়েছে। ট্রাকে করে বনের গাছ কেটে এনে রেস্টুরেন্ট দিয়েছে, আর কাউকে দোকান করতে দিবে না রহমত বাজার পর্যটন স্পষ্টে। তাকে সেল্টার দিচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ওসমান ও রুবেল উদ্দিন রনি। তার প্রভাব বিস্তারে অতিষ্ঠ সাধারণ মানুষ। এসব বিষয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, জানিয়ে ব্যবস্থা নিতে একাধিকবার নেতাদেরকে বললে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে আমরাও বদনামের শিকার হচ্ছি।

তবে পাভেলের দাবি- সব অভিযোগ মিথ্যা।

এবিষয়ে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন বলেন, তার অভিযোগের বিষয়ে অবগত ছিলাম। তবে অভিযোগ সত্য হলে আমি অন্যায়ের পক্ষ অবস্থান নিবো না। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জানিয়েছেন, বিষয়টি তদন্তপূর্বক সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

1

নাগরপুরে শনিবার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম
নাগরপুরে শনিবার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার (১১ জুলাই) নাগরপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে নাগরপুর উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে দেলদুয়ার উপজেলা ফুটবল দলের। খেলা বিকেল সাড়ে ৩টায় নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং উপজেলা পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, নাগরপুরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা নাগরপুর ও দেলদুয়ার উপজেলার ফুটবলপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

1

বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম
বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি রক্ষা  ও সমাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ কনিকা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা মডের মসজিদের পেশ ইমাম এনায়েত উল্লাহ,উপজেলার হিন্দু কল্যাণ সমিতির সভাপতি রমেশ কর্মকার,   বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান গণরা বক্তব্য রাখেন ।
এসময় বক্তারা বলেন,  গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

1

বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম
বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য আশরাফুল সহ ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন জামালপুরের বিজ্ঞ নারী  ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বাকি এক আসামীকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুরাই) বিকাল ৩ টায় জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক  জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের গৃহবধূকে (২৬) একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন ব্যক্তি। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম, মামলার আসামী নিলখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু,  বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদন্ড প্রদান করেন।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করেন।
এছাড়াও ইদ্রিস আলী নামে এক আসামীকে খালাস প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।