শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেলেন হাতিয়ার সাইফুল মাসুম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১০:১৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেলেন হাতিয়ার সাইফুল মাসুম

 

মামুন রাফী -স্টাফ রিপোর্টার:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৪ পেয়েছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল মাসুম। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক অনুষ্ঠানে সাইফুল মাসুমসহ তিনজন সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ বিজয়ী অন্য দু’জন হলেন- মোহনা টেলিভিশনের মনিরুল ইসলাম ও সমকালের হাসান হিমালয়।

কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত মৎস্য অধিদপ্তরের সাত হাজার একর চিংড়ি ঘের নিয়ে ‘বন খেল সরকার, চিংড়ি বারোভূতে’ শিরোনামে প্রতিবেদনের জন্য টিআইবির এই ফেলোশিপ পেয়েছেন মাসুম। এতে চিংড়ি চাষের নামে চকরিয়া সুন্দরবন উজাড়ের তথ্য ওঠে আসে।

প্রতিবেদনে জানানো হয়, সরকারি পৃষ্ঠপোষকতায় বন উজাড় করে ইজারা দেওয়া হয় সরকারি আমলা ও রাজনৈতিক প্রভাবশালীদের। ইজারাদাররা কেউ চিংড়ি চাষ না করে নীতিমালা ভেঙে ঘেরগুলো অন্যদের কাছে সাবলিজ দিয়ে অর্থ আয় করছেন। ঘের ঘিরে গড়ে উঠেছে সন্ত্রাসী চক্র। সব সরকারের আমলে ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে সন্ত্রাসীরা সেখানে ‘যা খুশি তাই’ করে চলেছে। আর সব অপকর্মের দোসর হয়ে ফায়দা লুটছে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

সাইফুল মাসুমের জন্ম নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণ চরচেঙ্গা গ্রামে। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ও একই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাঠ সম্পন্ন করেন।

গণমাধ্যমে বিট ভিত্তিক সাংবাদিকতায় বিভিন্ন সময় তিনি সেবাখাত, কৃষি, পরিবেশ, অভিবাসন ও অ্যাভিয়েশন নিয়ে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে সাইফুল মাসুম আইইডি’র আদিবাসী বিষয়ক সাংবাদিক সম্মাননা-২০১৯, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেছেন।

বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, সমকালের প্রধান প্রতিবেদক মশিউর রহমান, মফস্বল সম্পাদক মনির হোসেন, মোহনা টিভির সিইও ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনার উপদেষ্টা অধ্যাপক ডা. সুমাইয়া খায়ের,
সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি মাণিক, শাহনাজ মুন্নী, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ।

1

সলঙ্গায় গভীর রাত পর্যন্ত চলছে দর্জিদের কর্মব্যস্ততা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:২৬ এম
সলঙ্গায় গভীর রাত পর্যন্ত চলছে দর্জিদের কর্মব্যস্ততা

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

পবিত্র ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় মিটার কাপড়ের দোকান ও দর্জিদোকানে এখন চলছে টানা ব্যস্ততা।দিন-রাত এক করে গ্রাহকদের অর্ডার অনুযায়ী নতুন পোশাক তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন দর্জি ও পোশাক কারিগররা। কাজের চাপ এতটাই বেড়েছে যে, ইতোমধ্যেই অনেক দর্জি দোকান নতুন অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছেন।
সলঙ্গা থানাসদর সহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট-বাজার ঘুরে দেখা যায়, পছন্দের পোশাক তৈরির জন্য দর্জিদের দোকানে ভীড় করছেন ক্রেতারা। গ্রাহকের চাহিদা মেটাতে দর্জিরা এখন ব্যস্ত সালোয়ার-কামিজ,থ্রি-পিস, পায়জামা-পাঞ্জাবি এবং শিশুদের বিভিন্ন পোশাক তৈরিতে।দর্জি দোকানগুলোতে গরগর শব্দে সেলাই মেশিন চলছে প্রায় অবিরাম।
সলঙ্গা বাজারের বরাদ আলী সুপার মার্কেট মক্কা টেইলার্স–এর মালিক নুরুল ইসলাম জানান,রোজার শুরু থেকেই এ বছর পাঞ্জাবির অর্ডার অনেক বেশি।তাই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কর্মচারীদের নিয়ে টানা কাজ করতে হচ্ছে।
অপরদিকে মদিনা টেইলার্সের মালিক আব্দুল বাতেন বলেন,“ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মার্কেট জমজমাট হয়ে উঠেছে।স্বাভাবিকভাবেই আমাদের ব্যস্ততাও অনেক বেড়েছে।মক্কা টেইলার্স এর দর্জি/কারিগর হাফেজ মাহমুদুল হাসান (সৌরভ),সজীব সরকার,রুহুল আমিন,রাকিবুল ইসলাম,আসলাম খান জানায়,সারা বছরের আয়ের একটি বড় অংশই আমরা রমজানের ঈদের পোশাক সেলাই করে পাই।” এদিকে নারী দর্জিরাও পিছিয়ে নেই।বিথী লেডিস টেইলার্স–এর মালিক শহিদুল ইসলাম (ফুলজোড়) জানান,এ বছর আমার ঘরে মেয়েদের অর্ডার খুবই ভালো পেয়েছি।মেয়েদের সালোয়ার- কামিজ ও বোরকার কাজের চাপ এত বেশি যে নতুন অর্ডার নেয়া ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে।তার দোকানের একজন মহিলা দর্জি সাথী খাতুন বলেন,ঈদ ছাড়াও সারা বছরই মেয়েদের পোশাক তৈরি কাজের চাপ বেশি থাকে।তবে গত বছরের ঈদের তুলনায় অর্ডার এবার আরো বেশি।আশা করছি অর্ডারী কাজগুলো যথা সময়ে গ্রাহকদের হাতে তুলে দিতে পারব ইনশাআল্লাহ।
কদমতলা বগুড়া টেইলার্সের মালিক জোতি বলেন,তাদের দোকানের কর্মচারীরা প্রতিদিন প্রায় ৯ থেকে ১০টি পোষাক সেলাই (তৈরি) করছেন।
স্বাভাবিক সময়ের তুলনায় এখন অনেক বেশি সময় ধরে কাজ করতে হচ্ছে তাদের।তিনি আরও জানান, বর্তমানে প্রতিদিন একজন দর্জি ( কারিগর) ৯০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন।মোহাম্মদ আলী সুপার মার্কেট মোহনা টেইলার্স এর মালিক জানান,শেষ মুহূর্তের অর্ডার সামলাতে হিমসিম খেতে হচ্ছে।তাই নতুন করে অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছি।তাই ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভীড়।
তাই ব্যস্ততার মধ্যেও টেইলার্স মালিক ও দর্জি কারিগররা আশাবাদী—এবারের ঈদের আয় দিয়ে তারা পরিবারের সঙ্গে আনন্দমুখর সময় কাটাতে পারবেন।

1

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:২২ এম
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান”এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

অদ্য ১২ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী সাতক্ষীরা জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সাতক্ষীরা সব সময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব জান্নাতুল ফেরদৌস তুলি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা জেলা।

1

যশোর ডিবি পুলিশের অভিযানে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ আটক-১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:২০ এম
যশোর ডিবি পুলিশের অভিযানে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ আটক-১

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ডিবি যশোরের এসআই (নিঃ)/মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় জনৈক কাজী সোহেল এর মালিকানাধীন বন্ধু আবাসিক হোটেল, উপশহর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন অভিযান পরিচালনা করে রাত ২৩:৩০ ঘটিকার সময় মোঃ রবিউল ইসলাম (৩০) কে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ গ্রেফতার করে। পূর্ব তার বিরুদ্ধে ০২ টি মাদক মামলা রয়েছে।

আসামীকে ইং ১২/০৩;২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
১। নামঃ মোঃ রবিউল ইসলাম (৩০)
পিতা-মোঃ মৃত ইসাহাক আলী
মাতা-মোসাঃ আমেনা বেগম
সাং-ভাতঘরা, (৭নং রায়গ্রাম ইউপি), থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ।

উদ্ধারঃ-
০১। ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান
০২। ০১ টি ককটেল