শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

সীমান্ত প্রেসক্লাব কমিটি গঠনে আওয়ামী এমপির আস্থাভাজন লীগের নেতা কর্মী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সীমান্ত প্রেসক্লাব কমিটি গঠনে আওয়ামী এমপির আস্থাভাজন লীগের নেতা কর্মী

শ্যামনগর প্রতিনিধিঃ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আস্থাভাজন ফ্যাসিস্টের সহযোগী সাংবাদিক,সীমান্ত প্রেসক্লাবের সভাপতি পদ আকড়ে রেখেছেন দীর্ঘদিন ধরে। দলীয় প্রভাব বিস্তার করে ২০২২ সালে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভেটাখালী নাম মাত্র সীমান্ত প্রেসক্লাবের সভাপতি পদ বাগিয়ে নেন নুরুন্নবী।
আওয়ামী সরকারের তৎকালীন এমপি জগলুল হায়দার ও আতাউল হক দোলনের যোগসাজশে পরবর্তীতে অভিষেক অনুষ্ঠান করেন এই তৎকালীন ও বর্তমান নবগঠিত ব্যাক্তি। একই ব্যক্তি আওয়ামী সরকার পতনের পর আবারও ভোল পাল্টে নিজেকে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন। ২০২৪ এর ৫ আগষ্টের পর উপজেলা বিএনপি-জামায়াত সহ অভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে মিলেমিশে ব্যক্তি ফায়দা হাসিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী সরকারের এমপি সহ জেলা উপজেলা নেতাকর্মীদের আস্থাভাজন এই সীমান্ত প্রেসক্লাবের গঠিত কমিটির সাংবাদিকগণ।তবে আওয়ামী সরকার পতনের পর সীমান্ত প্রেসক্লাবের বেশির ভাগ সদস্য ও দায়িত্বশীলরা প্রেসক্লাবের উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে নানা অনিয়ম ও দূর্নীতি,অর্থ কেলেঙ্কারির অভিযোগ দিলে উপদেষ্টা হুমায়ুন কবির ক্লাবের সকলকে নিয়ে জরুরি আলোচনা সভার আহবান করেন একপর্যায়ে সভাপতি নুরুন্নবী,সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন নানা অজুহাতে উপস্থিত না হওয়ায় উপদেষ্টা কমিটি বিলুপ্তি করে একই সাথে সীমান্ত প্রেসক্লাবের সকল কার্যক্রম স্থগিত করে,এর ভিতরেই জামায়াত ইসলামী ও বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মী ম্যানেজ করে নুরুন্নবী ও লিংকন নিজেরাই সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক করে আওয়ামীলীগের প্রকাশ্য নেতা কর্মী নিয়ে কমিটি গঠন করেন এমন কিছু ব্যক্তি সীমান্ত প্রেসক্লাবের কমিটিতে আনেন যাহারা পূর্বে ও বর্তমানে কোনো সাংবাদিকতা পেশায় যুক্ত নেই,তবে নাম মাত্র সাংবাদিকতা ও মনগড়া সীমান্ত প্রেসক্লাবের পদ পদবী ব্যবহারের জন্য অনিবন্ধিত অনলাইন পোর্টালের সাংবাদিক বানিয়ে নেন।
এছাড়া সাংবাদিক নেতা পরিচয় দিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করে আসছেন। প্রেসক্লাবের ২০২৫ সালের ব্যক্তির স্বার্থে পকেট কমিটি নামে ১ নভেম্বর শনিবার গঠিত কমিটিতে নিজেকে নুরুন্নবী সভাপতি সাধারণ সম্পাদক আওয়ামীলীগের এমপি আতাউল হক দোলনের আপন ফুফাতো ভাই আওয়ামীলীগ নেতা আলমামুনের ছেলে ফ্যাসিস্টের দোসর আব্রাহাম লিংকনকে সাধারণ সম্পাদক ও রমজাননগর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মহসিন হুদাকে সিনিয়র সহ-সভাপতি, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহিন সহ-সভাপতি,রমজাননগর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমপি আতাউল হক দোলনের ভাতিজা লিয়নকে সাংগঠনিক সম্পাদক, এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমানকে প্রচার সম্পাদক করে,আলোচিত আওয়ামী লীগ নেতা আব্দুল বারী মেম্বারের ছেলে আওয়ামী নেতা ইউনুস ও যুবলীগ কর্মী মাদকাসক্ত সাঈদ জীবন,কৈখালী ভূমি অফিসের পরিচ্ছন্ন কর্মী বাদশাহ এর ভাই ভূমি অফিসের দালাল হোমিওপ্যাথি চিকিৎসক ইদ্রিস কে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষণা করে একটি তালিকা প্রকাশ করেছেন। এ ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিক মহলের পাশাপাশি সাধারণ জনতা ফুসে উঠেছেন। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় নিরপেক্ষ সংবাদকর্মীদের কোনঠাসা করে রাখা সদস্যদের সাথে নিয়ে এই কমিটি গঠন করে নুরুন্নবী সিন্ডিকেট।
‎এমন ঘটনায় রাজনৈতিক মহলেও উঠেছে নানা আলোচনা। প্রেসক্লাবটির তৎকালীন নিরপেক্ষ সদস্যরা যারা একই ব্যাক্তিদের দ্বারা কোনঠাসা ছিলো তাদের অনেকেই প্রেসক্লাবটি বিলুপ্ত ঘোষণা করে। রাজনৈতিক মহলে আলোচনা উঠেছে এ ধরনের সাংবাদিকরা ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুণর্গঠনের কাজ শক্তিশালী করার জন্য অন্যতম ভুমিকা রাখবে।
নাম মাত্র সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা হুমায়ুন কবির বলেন গঠিত এই কমিটি সম্পর্কে আমাকে জানানো হয়নি। নিয়ম অনুযায়ী কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠন করার কথা থাকলেও কোন নিয়ম মানা হয়নি। প্রকাশিত কমিটি নিয়ে হুমায়ুন কবির তার ফেসবুক পোস্টে লিখেন সীমান্ত প্রেসক্লাব এবং সীমান্তবর্তী প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠন থেকে নিজেকে প্রত্যাহার করিলাম।
এদিকে সীমান্তবর্তী প্রেসক্লাবের সভাপতি মাহবুব খোকন জানান হুমায়ুন কবির সীমান্তবর্তী প্রেসক্লাবের উপদেষ্টা তো দূরের কথা তিনি সদস্য ও ছিলেন না।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।