বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২

পর্যটন ও আঞ্চলিক সংযোগ বাড়াতে ই-ভিসা সিস্টেম চালু করেছেন কুয়েত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৮:১৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
পর্যটন ও আঞ্চলিক সংযোগ বাড়াতে ই-ভিসা সিস্টেম চালু করেছেন কুয়েত

আবু নাসের মহিউদ্দিন,কুয়েত প্রতিনিধি :

কুয়েত ভ্রমণকারীদের এবং বাসিন্দাদের প্রবেশ পদ্ধতিকে সহজ করার জন্য একটি নতুন ই-ভিসা ব্যবস্থা চালু করেছেন কুয়েত সরকারি ভীসা প্রদানকারী ওয়েবসাইটে। চার ধরনের ই-ভিসা অফার করেছেন:

১/পর্যটক ৯০ দিন.
২/পারিবারিক সফর ৩০ দিন.
৩/ব্যবসা ৩০ দিন.
৪/অফিসিয়াল 30 দিন.

এই সবই একটি বৃহত্তর ডিজিটাল রূপান্তর কৌশলের অংশ হিসাবে অনলাইনে মাধ্যমে সহজতর করা হয়েছে যা- পর্যটন, বিনিয়োগ, এবং আঞ্চলিক একীকরণের লক্ষ্যে ভবিষ্যতে Vicipi-এর অংশীদারিত্বের পরিকল্পনার সাথে যেমন:-
১- বিষয় এবং প্রধান কাজ: কুয়েত একটি নতুন ইলেকট্রনিক (ই-ভিসা) ব্যবস্থা চালু করেছেন.
২- উদ্দেশ্য:যাত্রীদের এবং বাসিন্দাদের জন্য প্রবেশ পদ্ধতি সহজ এবং দ্রুততর করা.
৩- মূল বৈশিষ্ট্য:এতে চার ধরনের ভিসার অন্তর্ভুক্ত: পর্যটক, পারিবারিক সফর, ব্যবসা এবং অফিসিয়াল কাগজপত্র এবং প্রক্রিয়াকরণের সময় কমানোর জন্য সমস্ত অনলাইনের মাধ্যমে সহজ করা হয়েছে,
৪- প্রতিটি ভিসার প্রকারের বিবরণ: পর্যটন ভিসা ৯০ দিনের জন্য বৈধ, দর্শনীয় স্থান এবং ভ্রমণের জন্য।
ফ্যামিলি ভিজিট ভিসা: ৩০ দিনের জন্য বৈধ, আত্মীয়দের আমন্ত্রণ জানানোর জন্য।
বিজনেস ভিসা ৩০ দিনের জন্য বৈধ, পেশাদার পরিদর্শনের জন্য। অফিসিয়াল ভিসা কূটনীতিক এবং সরকারী প্রতিনিধিদের জন্য।
৫- কৌশলগত গুরুত্ব কুয়েত কে বৃহত্তর ডিজিটাল দেশে রূপান্তর এবং একটি আঞ্চলিক হাব করার প্রচেষ্টা।

ভবিষ্যৎ পরিকল্পনা: GCC গ্র্যান্ড ট্যুর ভিসা শীঘ্রই ছয়টি উপসাগরীয় দেশ জুড়ে ভ্রমণের অনুমতি দেবে,
এই ভিসার সামগ্রিক লক্ষ্য ডিজিটাল পরিষেবা উন্নত করতে পর্যটক এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রচারের জন্য। ফ্যামিলি ভিজিট ভিসা ৩০,দিনের জন্য বৈধ, আত্মীয়দের আমন্ত্রণ জানানোর জন্য। বিজনেস ভিসা ৩০দিনের জন্য বৈধ, পেশাদার পরিদর্শনের জন্য।
অফিসিয়াল ভিসা কূটনীতিক এবং সরকারী প্রতিনিধিদের জন্য। কুয়েত এর এমন অনলাইন (ই-ভীসা) সহজিকরণ দেশের প্রবাসী সহ বিনিয়োগকারী প্রবাসীরা সহজে দেশটিতে ভ্রমণ করতে পারবে তাই বাংলাদেশের সকল প্রবাসীরা ধন্যবাদ জানায় কুয়েত সরকারকে।

1

হাটিকুমরুল রোড বাসস্ট্যান্ডে ভয়ঙ্কর চাঁদাবাজীর অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম
হাটিকুমরুল রোড বাসস্ট্যান্ডে ভয়ঙ্কর চাঁদাবাজীর অভিযোগ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

হাটিকুমরুল গোলচত্বর,যা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।সেখানে ঢাকা-বগুড়া মহানসড়কের ব্যস্ত বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।স্থানীয়ভাবে ‘লতিফ বাহিনী’ নামে পরিচিত একটি সিন্ডিকেট দূরপাল্লার বাস থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ।
অভিযোগের মূল বিষয়
উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা, চট্টগ্রাম,সিলেট,কুমিল্লা ও কক্সবাজারগামী বাসগুলো থেকে প্রতি ট্রিপে ৫০০–১০০০ টাকা চাঁদা নেওয়া হয়।
অল্প যাত্রী তুললেও ৫০–১০০ টাকা দিতে বাধ্য করা হয়।
সকাল ও দুপুরে শিফট ভাগ করে প্রায় ৪০–৫০ জন সদস্য চাঁদা আদায় করে বলে অভিযোগ।
টাকা না দিলে বাসে যাত্রী তুলতে বাধা দেয়া হয়।
অভিযোগে বলা হয়েছে,স্থানীয় এক রাজনৈতিক পরিচয়ধারী নেতা আবদুল লতিফ এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন।তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাসচালক ও স্টাফদের দাবি, চাঁদাবাজির কারণে তারা কার্যত জিম্মি।প্রতিবাদ করলে পরদিন স্ট্যান্ডে গাড়ি দাঁড় করাতে দেয়া হয় না।এতে ভাড়া বাড়িয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।ঈদুল ফিতরকে সামনে রেখে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
হাটিকুমরুল হাইওয়ে থানা ও সলঙ্গা থানার পুলিশ কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লাপাড়া-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না।অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মহাসড়কের গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডে চাঁদাবাজী বন্ধ না হলে পরিবহন খাত ও সাধারণ যাত্রী উভয়ই দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে।দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

1

আশুলিয়ায় মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২৩ পিএম
আশুলিয়ায় মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি গ্রেপ্তার

 

সাভারঃ

আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুজিব সেনা ঐক্য লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (১ মার্চ) রাত সাড়ে ৮ টায় আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিএম জুয়েল মিয়া (৫২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মো: মনসুর উদ্দিন মিয়ার ছেলে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুজিব সেনা ঐক্য লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আত্মগোপনে থাকা ঢাকা জেলা উত্তরের মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি জিএম জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশুলিয়া থানার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা ।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত জিএম জুয়েল মিয়ার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, প্রতারণাসহ ৭ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহাবুব উল্লাহ সরকার বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতেই আমাদের এই অভিযান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে জিএম জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

1

ডিবি যশোরের অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম
ডিবি যশোরের অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনা,  যশোর জেলা প্রতিনিধিঃ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহীন ফরহাদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম অভিযান পরিচালনা কালে ২৮/০২/২০২৬ খ্রিঃ তারিখ ২১.৪৫ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ রিপন মটরস এর সামনে হতে মোঃ হাবিবুর রহমান (৫৫) এর ডান হাতে থাকা বস্তার মধ্যে হতে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX) সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে ইং- ০১/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামির নাম ও ঠিকানাঃ

১। নামঃ- মোঃ হাবিবুর রহমান (৫৫)
পিতাঃ- মৃত শামসুর রহমান
সাংঃ- উত্তর বুরুজ বাগান
থানাঃ- শার্শা
জেলাঃ- যশোর।

উদ্ধারঃ
১। ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX), যার অবৈধ বাজারমূল্য অনুমান ২,৬২,৫০০ টাকা।