বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২

কাদেরের ঘনিষ্ঠ আ.লীগ নেতা রাতারাতি হয়ে গেলেন বিএনপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কাদেরের ঘনিষ্ঠ আ.লীগ নেতা রাতারাতি হয়ে গেলেন বিএনপি

 

মামুন রাফী, স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থান নিলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জে সুযোগ সন্ধানী কিছু আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করার অভিযোগ উঠেছে।

পরিবর্তিত পরিস্থিতিতে রঙ বদলে বিএনপিতে ভেড়ার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতারা। এই তালিকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কমপক্ষে এক ডজন নেতাকর্মী রয়েছেন। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতারা ছাড়াও তৃণমূলের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এর মধ্যে অন্যতম আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তার। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও তার নিকট প্রতিবেশী। পট পরিবর্তনের পর বিএনপির কয়েকজন নেতার সঙ্গে তার দহরম বেড়েছে। কেন্দ্রীয় বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ ও জেলা বিএনপির সদ্য নির্বাচিত সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সাথে আওয়ামী লীগ নেতা সাত্তার একাধিক ছবি তুলে ফেসবুকে শেয়ার দেয়ায় বিএনপিতে অনুপ্রবেশের বিষয়টি তৃণমূলের নেতাকর্মিদের নজরে আসে। এতে বিএনপি নেতারা ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এনিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা সমালোচনার ঝড় বইছে।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুস সাত্তার উপজেলার সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা ও তার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। কাদের মির্জার হেলমেট বাহিনীর সাথে ছিল তার গভীর সখ্যতা। সাত্তার স্থানীয় আওয়ামী লীগ ও ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার রাজনৈতিক খরচের যোগানদাতা ছিলেন।

জানা যায়, গত মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার স্থানীয় এক গণমাধ্যম কর্মী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি দিয়ে লিখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের সাথে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেখা করলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব আবদুস সাত্তার। মূর্হুতে আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তারের সাথে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সম্প্রতি ঘোষিত জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের কাছে ফুল নিয়ে হাজির হন তিনি। এতে উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুস সাত্তার আওয়ামী লীগের পদে থাকার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, যারা মন্তব্য করেছে, তারা ছোট ভাই। অনেকে মন্তব্য করছে করুক। আমি স্কুল জীবন থেকে ছাত্রদল করি, কলেজ ছাত্রদলে ও ইউনিয়নে দায়িত্বে ছিলাম। আওয়ামী লীগের লোকজন বলতেছে ঊনি আমাদের দল করত না। আমাদের অতিউৎসাহী কিছু ছোট ভাই যাদের আমি স্নেহ করি।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার বলেন, এটা সত্য সাত্তার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ওবায়দুল কাদেরের স্টেজে ছিল, আওয়ামী লীগের স্টেজে ছিল। সাত্তারকে বিএনপিতে ভেড়াতে আমাদের কারো কারো সম্পৃক্তা থাকতে পারে। তবে আমার কোন সম্পৃক্তা নেই। ২-৩টি মিটিং থেকে আমি সাত্তারকে বের করে দিয়েছি। একেবারে অথেনটিক্ হলো আমাদের আবেদ ভাই সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে ত্রাণ বিতরণ করছিল। ওখাসে সে যখন গিয়ে আমাদের পাশে দাঁড়ায় আমি তাকে ওখান থেকে বের করে দিয়েছি। এর পরেও ২-১টি জায়গা থেকে আমি তাকে বের করে দিয়েছি। এরপরে দেখলাম আমি বের করে দেওয়ার পরে আমাদের অনেকে অসন্তুষ্ট হয়। পরে আমি কি করব, আমি একজনেতো আর ৫০জনের সাথে পারবনা।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, ওই ব্যক্তি আমাকে একটি ওয়াজ মাহফিলের দাওয়াত দিতে ঢাকায় এসে আমার সাথে একটি ছবি তুলে। এটা নিয়ে তৃণমূল রিয়েক্ট করলে আমি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদারকে জিজ্ঞাসা করি. যে কথা গুলো আসছে সাত্তার আওয়ামী লীগ করত। এটা যদি সত্য হয় তাহলে ইউনিয়ন, পৌরসভা,থানার নেতারা তাকে যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাচ্ছে। তাহলে এগুলো আগে কেন সুরাহা হয়নাই। আমার পর্যন্ত সে কেন আসলো। জেলা বিএনপির নবগঠিত কমিটিকে কেন ফুল দিল। উপজেলা বিএনপির আহ্বায়ককে বলা হয়েছে সাত্তার যদি আওয়ামী লীগ করেছে এটা সত্য হয়। তাহলে আমাদের নেতাকর্মি মনে কষ্ট পায়, রিয়েক্ট করবে এরকম কোনো কাজে আমরা যাবনা।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।