শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ২:৪৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালন

 

রফিকুল ইসলাম রফিক – কুড়িগ্রাম প্রতিনিধি:

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে কুড়িগ্রাম জেলা ও উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক “নারী দিবস”-২০২৫ উৎযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
৮ মার্চ শনিবার (৮ মার্চ ) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বপ্নকুড়ি হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান এতে বক্তব্য রাখেন- জেবুন নেছা উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম। আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাহফুজার রহমান খন্দকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রেসক্লাব কুড়িগ্রাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, নির্বাহী পরিচালক সলিডারিটি কুড়িগ্রাম, জেমস উজ্জল শিকদার প্রমুখ।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের যৌথ আয়োজনে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস), এনআরকে-টেলিথন ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: হোসনে আরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী কর্মকর্তা আবুল আহাদ, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, পরিবার পরিকল্পনা অফিসার রিয়াজুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিকল্প তথ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে জেলার উলিপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল ১১টায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সঞালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা, আরডিআরএস সিএনবি প্রকল্পের আয়শা আক্তার, প্রমুখ ।
অপরদিকে কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ও এনজিও ফ্রেন্ডশিপ, ব্রাক, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, চিলমারী উদয়ন নারী ফেডারেশন ও আর,ডি,আর,এস বাংলাদেশ এর সহযোগিতায় একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মো, মনিরুল আলম লিটু, চিলমারী মডেল থানার সাব-ইন্সপেক্টর দিপ্তটপ্য ও চিলমারী উদয়ন নারী ফেডারেশনের সভানেত্রী মোছা: মুন্নী বেগম প্রমুখ। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।