বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ এম ই-পেপার প্রিন্ট ভিউ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় পৌর পার্কে  ১ লা সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান প্রধান সড়কে র‍্যালি সহ পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করায় প্রধান লক্ষ্য। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে বিএনপি’র সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা,  গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়। পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে  জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সংক্রিয়ভাবে উপস্থিত থাকতেন  চাঁপাইনবাবগঞ্জ  জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া।জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া সহ আরোও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব  রফিকুল ইসলাম,জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট রফিকুল ইসলাম টিপু,সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
On Thu, 21 Aug 2025, 12:03 am Forhad Islam, <forhad08081983@gmail.com> wrote:
আসসালামু আলাইকুম
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী  সাহফুজ আলম  অপুর ৩১ দফার লিফলেট বিতরণ
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে।
৪৪চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ডঃ এস. এ অপুর ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন ।
প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নাচোল  উপজেলার বিভিন্ন জায়গায়  ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ এবং  এ. এইচ. এম এম  জামাল (বাচ্চু ) চাঁপাইনবাবগঞ্জ সদর  পৌর বিএনপির সাধারণ সম্পাদক, প্রমূখসহ বিএনপি, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
Show quoted text

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।