শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

সাবেক ছাত্র নেতা মোঃ ইসমাইল চৌধুরীর মায়ের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৪:২৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
সাবেক ছাত্র নেতা মোঃ ইসমাইল চৌধুরীর মায়ের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রামঃ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক, পটিয়া উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মোঃ ইসমাইল চৌধুরীর মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটিয়ার বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দরা হলেন চট্টগ্রাম-১২ পটিয়া থেকে একাধিক বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জননেতা আলহাজ্ব ইদ্রিস মিয়া,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কুসুমপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম,পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ,সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা জসিম উদ্দীন মাস্টার, পটিয়া উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ছাত্রদলের নেতা জিল্লুর রহমান, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বার মুহাম্মদ নজরুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিঃ যুগ্ম আহ্বায়ক, পটিয়া উপজেলা বিএনপির সদস্য, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম সাজ্জাদ, পটিয়া উপজেলা জাসাস সাবেক সভাপতি, হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু,পটিয়া জাসাস সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, পটিয়া পৌরসভা ছাত্রদল সাবেক সভাপতি মোঃ আমীর হোসেন,যুবদল নেতা রবিউল হোসেন বাদশা,আনোয়ার হোসেন মিয়া,ইদ্রিস পানু,হুলাইন ছালেহ নূর ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শফিউল আজম, পটিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল কাদের, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আবদুল করিম,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিক,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা মোঃ তারেক রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রবিউল হোসেন রবি, স্বেচ্ছাসেবক দলের নেতা এম এ কাদের,সাবেক ছাত্রনেতা শাহেদ মাহমুদ চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ মনির, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা মোঃ হাবিব,ছাত্রদল নেতা মিজবাউল হক সাকিব সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা বিএনপির যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
উল্লেখ যে,সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইসমাইল চৌধুরীর মাতা আজ সন্ধ্যায় ইফতারে সময় আকস্মিক ইন্তেকাল করেন(ইন্নাল ইলাহি ওয়ান্নাহ ইলাহি রাজিউন)।
আজ ০৯.০৩.২০২৫ রবিবার রাত ১২টায় চট্টগ্রাম পটিয়া সাইদার গ্রামের বাড়ীতে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।মৃত্যুকালের মরহুমার বয়স হয়েছিল প্রায় ৯৮ বছর।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।