1
মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

আনোয়ার হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের অভ্যন্তরীন মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার খান। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির ১৬৫ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) প্রফুল্ল কুমার সরকারের সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক মো:আজাহারুল ইসলামের সঞ্চালনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, নবীন বরণ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সবিতা রানী সরকার, সহকারী শিক্ষক মো. আবুল বাশার প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়-এর ছাত্রছাত্রীরা কবিতা, গান ও নাচ পরিবেশন করেন। তাদের দেশাত্মবোধক ও ভাটিয়ালি গানে অতিথিসহ উপস্থিত সবাই মুগ্ধ হন।
অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকারের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।










