ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

জাহিদুল ইসলাম শিহাব,
ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল ১০মার্চ সোমবার ৯ই রমাদান কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ছে।
উপজেলা সভাপতি মাওলানা মাঈনুদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বলেন, বিগত ৫৩ বছরে যারাই ক্ষমতায় ছিলেন সকলেই জুলুমবাজ,চাঁদাবাজ, সন্ত্রাস ও আধিপত্যবাদ কায়েম করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল অভিযোগ ও নৈতিক পদস্খলন থেকে মুক্ত।
সেক্রেটারি মাওলানা সুলতানুল ইসলাম ভুঞাঁ উপস্থাপনায় বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সদস্য হাফেজ মাওলানা নাজিম উদ্দীন। এছাড়া ও আরো বক্তব্য রাখেন, সহ সভাপতি মাওলানা ইসমাঈল, সেক্রেটারি মাওলানা সুলতানুল ইসলাম ভূঞাঁ , জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি মাস্টার মাকসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি যুবনেতা মাওলানা সানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি ছাত্র নেতা ইয়াছিন আরাফাত ভূঁইয়া ও বিভিন্ন ইউনিয়ন শাখা সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।
প্রধান অতিথি ইসলামী বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মাওলানা মীর ইসমাইল ও সেক্রেটারি হিসেবে মাওলানা সুলতানুল ইসলাম ভূঞাঁর নাম ঘোষণা করেন।










