রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ১৪৩২
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ১৪৩২

1

উল্লাপাড়ায় বিরোধী দলীয় হুইপ রফিক খানকে সংবর্ধনা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
উল্লাপাড়ায় বিরোধী দলীয় হুইপ রফিক খানকে সংবর্ধনা প্রদান

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

নতুন সরকারের বিরোধী দলীয় হুইপ,সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃতি সন্তান,নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাও: রফিকুল ইসলাম খানকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে উল্লাপাড়া (পুরাতন বাসস্ট্যান্ড) চত্তরে সংসদের বিরোধী দলীয় হুইপকে উল্লাপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা নবনির্বাচিত এমপির প্রতি শুভেচ্ছা জানিয়ে এলাকার উন্নয়ন,ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় হুইপ মাও: রফিকুল ইসলাম খান বলেন,আমি এই আসনের প্রতিটি মানুষের প্রতিনিধি। দল-মত নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। শিক্ষা,নৈতিকতা ও উন্নয়নের মাধ্যমে উল্লাপাড়াকে একটি আদর্শ মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই।”
সমাপনী বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাজাহান আলী বলেন,“গণমানুষের প্রত্যাশা পূরণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নবনির্বাচিত এমপির নেতৃত্বে ইনশাআল্লাহ উল্লাপাড়া- সলঙ্গার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।” অনুষ্ঠানের শুরুতে সম্মাননা স্মারক,ফুলের মালা,ক্রেস্ট উপহার দিয়ে বিরোধী দলীয় হুইপকে সংবর্ধিত করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

1

রাজৈর-এর সেনখালিতে অবৈধ মাটি কাটায় অভিযান, দুইজনের কারাদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম
রাজৈর-এর সেনখালিতে অবৈধ মাটি কাটায় অভিযান, দুইজনের কারাদণ্ড

 

এস এম সোহাগ= কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ

মাদারীপুরের রাজৈর উপজেলার সেনখালি এলাকায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও খাল ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজৈর উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে খাল ভরাট করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই অভিযুক্তকে মোট ৫০ হাজার টাকা জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জলাধার রক্ষায় অবৈধ মাটি কাটা ও খাল ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

1

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সকল শ্রমিক বৃন্দরা ১৯৫২ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

শনিবার (২১ শে ফেব্রুয়ারী ২০২৬) সকাল সাড়ে ৮ টার সময় একুশের প্রথম প্রহরে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে আয়োজিত,
এ পুষ্পঅর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (১) আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী (ডাক্তার), কোষাধ্যক্ষ সবুজ হোসেন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামানসহ ট্রাক শ্রমিক ইউনিয়ন ২৪০৬-এর সভাপতি ইয়াকুব আলি,সাধারণ সিরাজুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির জাতীয় জীবনের প্রেরণা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

1

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধা নিবেদন

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক আবেগঘন দিন। এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং ত্যাগ, সংগ্রাম এবং আত্মমর্যাদার প্রতীক। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা দিনটি পালন করি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই বিশেষ দিনে মানুষ নানা উপায়ে তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

ইং- ২১/০২/২০২৬ খ্রিঃ তারিখ ১২ঃ ০১ মিনিটে জেলা পুলিশ যশোরের পক্ষে জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, পুলিশ সুপার, যশোর মহোদয় সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ”ক” সার্কেল, যশোর, জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুুপার ”খ “ সার্কেল, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, অফিসার ইনচার্জ কোতোয়ালী , টিআই প্রশাসন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।