শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

লালমাই উপজেলা বিএনপির ঐক্যের সুর, নবগঠিত কমিটির ঐকবদ্ধ আনন্দ মিছিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৩:৫৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
লালমাই উপজেলা বিএনপির ঐক্যের সুর, নবগঠিত কমিটির ঐকবদ্ধ আনন্দ মিছিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্লাহ কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

বুধবার(৯এপ্রিল ) বিকাল ৫ টায়, কুমিল্লা লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়াদের নিয়ে, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে আনন্দ মিছিল করেন।গত ৭ এপ্রিল (সোমবার) মোঃ মাসুদ করিম কে আহবায়ক ও মোঃ ইউসুফ আলী মীর পিন্টু কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কুমিল্লা দঃ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম।মিছিল পূর্বক আলোচনায়, সবাই ঐক্যবদ্ধ ভাবে এক সাথে কাজ করার কথা বলেন।উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি’তে মোঃ মাসুদ করিম কে আহবায়ক ইউসুফ আলী মীর পিন্টু কে সদস্য সচিব করায়, কুমিল্লা দঃ জেলার বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব, সাবেক ভিপি আশিকুর রহমান ওয়াসিম কে কৃতজ্ঞতা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল’টি অনুষ্ঠিত হয়।

লালমাই উপজেলার বাগমারা বাজার পল্লী বিদ্যুৎ অফিসে সামনে সংক্ষিপ্ত আলোচনা করে, মিছিলটি শুরু হয়,
বাগমারা দক্ষিণ বাজার থেকে শুরু করে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে আবার বাগমারা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে মিছিলটি শেষ হয়।উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ ইউসুফ আলী মীর পিন্টু বৃহস্পতিবার  (১০ এপ্রিল) কেন্দ্রীয় কর্মসূচি (ফিলিস্তিনের মুসলমানদের গনহত্যা বন্ধ এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে) বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার লক্ষ্যে সবাইকে বিকাল ৩টার মধ্যে কুমিল্লা হোটেল সালাউদ্দীনের সামনে থাকার নির্দেশ দেন,মিছিলটি সমাপ্তি ঘোষণা করে সমাপনী বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাসুদ করিম।উক্ত আনন্দ মিছিল ও আলোচনা সভা উপস্থিত ছিলেন :-
সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আমান উল্লাহ আমান, যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি, যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, যুগ্ন আহবায়ক মোঃ ওমর ফারুক সুমন,যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ উদ্দীন যুগ্ন আহবায়ক মাস্টার মোঃ আবু তাহের,যুগ্ন আহবায়ক মোঃ অহিদুর রহমান,যুগ্ন আহবায়ক হাফেজ মোঃ আনোয়ারহোসেন, যুগ্ন আহবায়ক মোঃমাহবুব আলম বিএ,যুগ্ন আহবায়ক মোঃ আসলাম মজুমদার,যুগ্ন আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য মোঃ শাহজাহান মজুমদার, মোঃ মাহবুব আলম, হাফেজ মোঃ বেলাল হোসাইন,কাজী ইকবাল হোসেন কাজল,মোঃ ইদ্রিস মিয়া,মোঃ আবদুল খালেক, মোঃ ইকবাল মজুমদার দুলাল,মোঃ আবদুল ওহাব মজুমদার,মহসিন মজুমদার, মোঃ মোস্তফা কামাল খোকন,মোঃ আবুল বাশার,মোঃ সামছুদ্দিন মনির মজুমদার, মোঃ মফিজুল ইসলাম, মোঃ ইয়াছিন মিয়া,মোঃ আমির হোসেন,ও শৈবাল সাহা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।