মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

পাঁচবিবিতে মরহুম পিতার কুলখানী করলেন যোগ্য সন্তানেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:১৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
পাঁচবিবিতে মরহুম পিতার কুলখানী করলেন যোগ্য সন্তানেরা

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মাতাইশ মন্জিল মহল্লায় বসবাস করে ঐতিহ্যবাহিক চৌধুরী পরিবার। এ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন মরহুম ফজলুল হক চৌধুরী। পড়ালেখা শেষে তিনি জয়পুরহাট সুগার মিলে সিআই পদে যোগদান করেন। এ কারনে এলাকায় তিনি সিআই হিসাবেই বেশি পরিচিত ছিল এবং অনেকেই সিআই সাহেব বলেই ডাকত। সংসার জীবনে তিনি ৩’ছেলে ও ১’কন্যা সন্তানদের জনক ছিলেন। পিতার স্নেহ ভালবাসা ও কঠোর শাসনের কল্যাণে সন্তানেরা আজ সবাই প্রতিষ্ঠিত।

গত বছরের পহেলা জুলাই কর্মজীবী চৌধুরী পরিবারের এ ব্যাক্তি ৯০ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোকগমন করেন। সিআই সাহেবের একমাত্র আদরের মেয়ে লন্ডন প্রবাসী। বাবা-মেয়ে হাজার হাজার মাইল দূরে বসবাস করায় বাবার শেষ যাত্রায় উপস্থিত হতে পারেননি মেয়ে তানজিলা আক্তার চৌধুরী। পরপারে বাবার আত্মার শান্তি কামনায় সব ভাই-বোন মিলে শুক্রবার কোরআন খতম, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও মেজবানের আয়োজন করেন।

মরহুম ফজলুল হক চৌধুরী শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ কারনে তার সব ছেলেরাও বিএনপির রাজনীতি করেন। বড়ছেলে মোঃ মোফাছের হোসেন চৌধুরী মৃদুল। তিনি দীর্ঘদিন যাবত দিনাজপুরের হিলি স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট ব্যবসার সঙ্গে। বাংলাহিলি সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। মেজ ছেলে মোঃ মুন্জুরুল মোর্শেদ চৌধুরী মঞ্জু ঢাকায় এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম-আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া সে জেলা বিএনপির সদস্য ছিলেন। ছোট ছেলে রোটারিয়ান মোঃ ইমরান হোসেন চৌধুরী ইমু পরিবার সহ ঢাকায় বসবাস করে। তিনি পল্টন থানা সুজনের সাধারণ সম্পাদক এবং টাটকা বাজার.কম এর প্রতিষ্ঠাতা। একমাত্র মেয়ে মোছাঃ তানজিলা আক্তার চৌধুরী স্বামীর সাথে লন্ডনে প্রবাস জীবন যাপন করে।

ফজলুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, জেলা ছাত্রদল নেতা এম এ তাহের, উপজেলা মহিলা দল, পৌর মহিলা দলের নেত্রী সহ জেলা উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: