শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মির্জাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:০০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মির্জাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

 

আনোয়ার হোসেনঃ

টাঙ্গাইলের মির্জাপুরে যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। ভোর ৬ টা ৩৪ মিনিটে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বর স্মৃতিসৌধ (অর্জন) এ পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন ,সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজ,থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজউদ্দীন সিকদার ,সমাজ সেবা অফিসার মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস ,বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিট সহ মির্জাপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন ,মির্জাপুর মুক্তিযোদ্ধা সংসদ, মির্জাপুর বন বিভাগ, মির্জাপুর ফায়ার সার্ভিস ,আনসার ভিডিপি , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক শেষে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতে দোয়া প্রার্থনা করা হয়। এছাড়াও মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ,জাতীয় সংগীত পরিবেশন , আলোচনা সভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ।উপজেলা চত্বরে বিজয় মেলার আয়োজন করা হয়। বিজয় মেলার ইস্টল গুলো ছিল দেখার মত সুন্দর । দর্শনার্থীরা ইস্টল গুলো ঘুরে ঘুরে দেখেন উপভোগ করেন ও কেনাকাটায় ব্যস্ত থাকেন । বিকেল বেলা উপজেলা চত্বরে লোকজনের আগমনে উপজেলা চত্বর লোকজনের ভিড় জমে ওঠে। পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । সঙ্গীত পরিবেশন করেন মির্জাপুর শিল্পকলা একাডেমির শিল্পী সহ অন্যান্য শিল্পীগোষ্ঠী। এরকম একটি সুন্দর আয়োজনের জন্য আগত অতিথিবৃন্দ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে সবাই এই আশা রাখেন ।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম