শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

1

আশুলিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আশুলিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

সাভার প্রতিনিধি:

আশুলিয়ায় বাইপাইল এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম (৪০) নামের
এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত আশুলিয়া বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পারুতলা এলাকার মৃত আবেদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সাংসদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

1

সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৩৮ এম
সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৬ হাজার ৮৪১টি পরিবারের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দেয়া হয়েছে।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হচ্ছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,৬ টি ইউনিয়নের মধ্যে রামকৃঞপুর ইউনিয়নে ২১২৯,সলঙ্গা ইউনিয়নে ২৭৬০,হাটিকুমরুল ইউনিয়নে ৩৩৬১,নলকা ইউনিয়নে ৩২০০,ঘুড়কা ইউনিয়নে ২৮৯১ ও ধুবিল ইউনিয়নে ২৫০০টিসহ মোট ১৬ হাজার ৮৪১ টি হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হবে।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত চাল ইতিমধ্যেই উত্তোলন ও যথাযথ ভাবে বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসক/প্যানেল চেয়ারম্যানগণকে বলা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ জানান,ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ এর চাল উত্তোলন করে সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হবে।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।