1
যশোর বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
বেনাপোলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালন করেছে বেনাপোল কাস্টম হাউস
সোমবার (২৬ জানুয়ারি) যশোরের বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে এ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার, কর অঞ্চল যশোর মো. মাসুদ রানা, কমিশনার অব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর মো. আবদুল হাকিম এবং বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।
এ বছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ছিল ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’। আলোচনায় রাজস্ব আদায়, বাণিজ্য সহজীকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কাস্টমস হাউসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট,পরিবহন সংস্থা এবং আমদানি-রপ্তানিকারক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










