মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : পুড়লো দোকানীদের স্বপ্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৯:১৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : পুড়লো দোকানীদের স্বপ্ন

সাহেদ আলী = সিরাজগঞ্জ :

ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়ার কথা,ঠিক তখনই সিরাজগঞ্জের সলঙ্গায় নেমে আসে আগুনের বিভীষিকা।রাতের নীরবতা ভেঙে মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় সলঙ্গার চর বাজার।আগুনে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকানপাট। নিঃশেষ হয়ে যায় একাধিক ব্যবসায়ীদের জীবিকা।
মঙ্গলবার ঈদের রাত আনুমানিক ১১টার দিকে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের সলঙ্গার চর বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা,বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।প্রথমে বিএনপি নেতা প্রয়াত আবু হাসেমের রাইস মিল থেকে আগুন জ্বলে ওঠে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
দেখতে দেখতেই আগুন গ্রাস করে ফেলে কয়েকটি দোকান ঘর।খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে আসে নিজেদের দোকান বাঁচাতে,কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল এবং বিদ্যুৎ লাইন চালু থাকায় স্থানীয়রা কিছুই রক্ষা করতে পারে নি।
অগ্নিকাণ্ডে মুকুল হোসেন ইসা মেম্বরের সার,ঔষধ,কীটনাশক ও লোডের দোকান,নাজমুল হাসানের ঔষধের দোকান,দুটি কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম,ওয়াসিমের সেলুন ঘর, অন্তরের ইলেকট্রনিক দোকান, আলামিনের মনোহারী দোকান,১৫০ সিসি সচল মোটরসাইকেলসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয়দের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি।
খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও সরু রাস্তার কারণে তাদের পৌঁছাতে দেরি হয়।এর আগেই স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।তাদের এই মানবিক ও সাহসী উদ্যোগ বড় ধরনের বিপর্যয় থেকে বাজারের অন্যান্য দোকানকে রক্ষা করেছে বলে মনে করছেন অনেকে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চোখে এখন হতাশা আর অনিশ্চয়তার ছাপ।ঈদের আনন্দ তাদের জন্য পরিণত হয়েছে দুঃস্বপ্নে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী জানান,ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।মানবিক সহায়তা ও দ্রুত পুনর্বাসনের দাবী এখন এলাকাবাসীর।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।