শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

মেসির গোলের পরও ইন্টার মায়ামির বিদায়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৪:৪৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মেসির গোলের পরও ইন্টার মায়ামির বিদায়

 

মাহমুদ রেজা:

লিওনেল মেসির হতাশা, ইন্টার মায়ামি ২-৩ আটলান্টা ইউনাইটেড
আগের ২ ম্যাচে গোল পাননি মেসি। পেলেন এ ম্যাচে। সেই গোলে সমতাও ফিরিয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু লিওনেল মেসির সেই গোলের ১১ মিনিট পরেই গোল দিয়ে আবার এগিয়ে যায় আটলান্টা ইউনাইটেড।

শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ম্যাচটা জিতে নিল আটলান্টাই। নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ৩-২ গোলের হারে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় মেসি-সুয়ারেজ-বুসকেতসদের মায়ামির। আটলান্টা পৌঁছে গেল ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে।

অথচ প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে এই আটলান্টার বিপক্ষেই ২-১ গোলে জেতায় সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। গত ২ নভেম্বর জিতলেই এক ম্যাচ বাকি রেখে ইস্টার্ন কনফারেন্স থেকে শেষ চারে পৌঁছে যেত মেসির দলটি। কিন্তু সে দিন শুরুতে এগিয়ে গিয়েও শেষ দিকে এলোমেলো ভাবে খেলে মায়ামি ম্যাচ হারে ২-১ ব্যবধানে।

ম্যাচে দারুণ কিছু সেভ করেছেন আটলান্টা গোলকিপার ব্র্যাড গুজান
ম্যাচে দারুণ কিছু সেভ করেছেন আটলান্টা গোলকিপার ব্র্যাড গুজানএএফপি
ফলে আজকের ম্যাচটা ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ রূপ নেয় তাদের। এ ম্যাচেও শুরুটা দারুণ হয়েছিল মায়ামির। কিন্তু শেষটা ভালো হলো না তাদের। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিল আটলান্টা। এর মধ্য দিয়ে ক্লাব ফুটবলে মেসির মৌসুমও শেষ হয়ে গেল।
আজ ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু চেজ স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া ২০ হাজার মানুষের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ থেকে ২১—৩ মিনিটের মধ্যে জোড়া গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেন আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে। ২৭ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে আটলান্টার জালে বল জড়িয়েছিলেন মায়ামির প্যারাগুইয়ান মিডফিল্ডার দিয়েগো গোমেজ। কিন্তু ভিএআর যাচাইয়ের অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এতে ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় মায়ামিকে। ম্যাচে ফিরতে মরিয়া মায়ামি কোচ জেরার্ড মার্তিনো দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিনটি বদল আনেন। তাতে দলটির খেলায় গতি বাড়ে। এর ফলও আসে দ্রুতই। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো ভাইগান্টের দুর্দান্ত ক্রসে লাফিয়ে উঠে বলে মাথা ছুঁয়ে গোল করেন মেসি। মায়ামি ২-২ আটলান্টা।
মেসির সমতাসূচক সেই গোলের পর বল কেড়ে নেওয়া নিয়ে সুয়ারেজ, রোহাস ও জর্দি আলবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন আটলান্টা গোলকিপার ব্র্যাড গুজান। এ ঘটনায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোলটা মায়ামিকে একেবারেই স্তব্ধ করে দেয়।

মায়ামিকে বিদায় করে সেমিফাইনালে ওঠার আনন্দ আটলান্টার ফুটবলারদের
মায়ামিকে বিদায় করে সেমিফাইনালে ওঠার আনন্দ আটলান্টার ফুটবলারদেরএমএলএস
ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মায়ামির রাজ্য (ফ্লোরিডা) প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে।

সৃত্র: প্রথম আলো

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।