বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২

বৈষম্য বিরোধী হোমিও আন্দোলনে সম্পৃক্ত চিকিৎসকদের সমন্বয়ে হোমিও কাউন্সিল গঠনে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৭:১৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বৈষম্য বিরোধী হোমিও আন্দোলনে সম্পৃক্ত চিকিৎসকদের সমন্বয়ে হোমিও কাউন্সিল গঠনে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:

দূর্নীতি, সুবিধাভোগী ও দলীয় প্রভাবমুক্ত, সৎ যোগ্য বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হোমিও চিকিৎসকদের সমন্বয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর নির্বাহী পরিষদ গঠনে অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড.ইউনুস মহোদয়ের বরাবর আবেদন করেছেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ।

০৪ ডিসেম্বর বুধবার সকালে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর অফিসিয়ার প্যাডে অত্র সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ(অব.) ডা.মুন্সি মোজাম্মেল হক ও সমন্বয়ক(সার্বিক) ডা.মুহাম্মদ লোকমান এ-র যৌথ সাক্ষরিত সকল ডকুমেন্টসসহ আবেদনটি প্রধান উপদেষ্টার সরকারী অফিস কার্যালয়,ঢাকায় পৌছিয়ে রিসিভ কপি গ্রহন করেছেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর অর্থ ও দপ্তর বিভাগের সমন্বয়ক ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান।

অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড.ইউনুস মহোদয় বরাবর আবেদন পত্রে যা লিখিত দাবী জানানো হল- আছে-জুলাই ২৪ বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের কাছে সকল সেক্টরের মতো হোমিও সেক্টরটিও বৈষম্য দূর্নীতি হতে মুক্তি চায়। এ লক্ষ্যে আমরা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় ও হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর চেয়ারম্যান বরাবর যোগ্য, নিরপেক্ষ ব্যাক্তিদের সমন্বয়ে হোমিও কাউন্সিল গঠন এবং হোমিও পেশার উন্নয়নে ১৭ দফা দাবী পেশ করেন। কাউন্সিল এর নির্বাহী পরিষদ গঠনে নিবন্ধিত চিকিৎসক প্রতিনিধি মনোনয়ন বিভাগীয় কমিশনার দপ্তরে প্রক্রিয়াধীন।বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এবার ও একটি মহল পূর্বের ন্যায় অনৈতিক লেনদেন ও প্রভাব খাটিয়ে সদস্য মনোনয়নের অপচেষ্টা চালাচ্ছে। হোমিও সেক্টরকে দূর্নীতি মুক্ত করতে বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদকারী চিকিৎসকদের সমন্বয়ে কাউন্সিল গঠিত হলে এ সেক্টরটি বৈষম্য মুক্ত করা সম্ভব হবে বলে আমরা প্রতিটি বিভাগে প্রার্থী দিয়েছি। যারা বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও ৬৪ জেলার সমন্বয়কদের সর্ব সম্মতিক্রমে মনোনীত।

বিভাগীয় চিকিৎসক প্রতিনিধি প্রার্থীদের নাম;
১. প্রধান সমন্বয়ক খুলনা বিভাগ; সাবেক প্রিন্সিপ্যাল ডা. মুন্সী মোজাম্মেল হক, বিএ, ডিএইচএমএস, বিএইচএমএস (ঢাকা বিশ্বঃ) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ-কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, আলফাডাঙ্গা, ফরিদপুর। হোমিও চিকিৎসক (অবঃ) ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ২. কেন্দ্রীয় সমন্বয়ক (আইন) ঢাকা বিভাগ ; ডা. এম এ মান্নান, অনার্স সহ মাস্টার্স ( ইংরেজী) এলএলবি, ডিএইচএমএস,পিডিপি,তিনি একজন শিক্ষক,গবেষক,সংগঠক,আইনবিদ, সংবাদকর্মী ও মানবিক চিকিৎসক। ৩. কেন্দ্রীয় সমন্বয়ক (সাংগঠনিক) চট্টগ্রাম বিভাগ; ডা. মো. হেলাল উদ্দীন শেখ, ডিএইচএমএস। মানবিক চিকিৎসক, মেডিকেল অফিসার এম জসীম উদ্দীন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রস্তাবিত) কক্সবাজার। ৪. কেন্দ্রীয় সমন্বয়ক (শিক্ষা ও চিকিৎসা) রাজশাহী বিভাগ; ডা. জাহাঙ্গীর আলম অনার্স-মাস্টার্স (ইবি) ডিএইচএমএস প্রবাষক (প্রস্তাবিত) হোমিও মেডিকেল কলেজ। ৫.কেন্দ্রীয় সমন্বয়ক ( সমাজ কল্যাণ) ময়মনসিংহ বিভাগ; ডা. নূরে আলম সিদ্দিকী অনার্স-মাস্টার্স (একাউন্টিং) ডিএইচএমএস, ময়মনসিংহ বিভাগীয় দ্বায়িত্ব প্রাপ্ত। ৬.কেন্দ্রীয় সমন্বয়ক (দ্বায়িত্ব প্রাপ্ত সিলেট) সিলেট বিভাগ; ডা. মো. জসীম উদ্দীন এববিবিএস, ডিএইচএমএস, এমএ, এমপি এইচ,ডিএ এম এস,ডি ইউ এম এস,। সকল শাখায় ডিগ্রীপ্রাপ্ত বহুমুখী জ্ঞানের অধিকারী চিকিৎসক। ৭.কেন্দ্রীয় সমন্বয়ক (সাংস্কৃতি) রংপুর বিভাগ; ডা. আব্দুল আলীম, বিএসএস, ডিএইচএমএস,কবি, সংবাদকর্মী ও মানবিক চিকিৎসক।
৮. কেন্দ্রীয় সমন্বয়ক (দ্বায়িত্বপ্রাপ্ত) বরিশাল বিভাগ; ডা. আব্দুর রহমান (সবুজ) এম এ ডিএইচএমএস। মানবিক চিকিৎসক ও হোমিও সংগঠক।
আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষ কাউন্সিল গঠনে বিগত আমলের সুবিধা ভোগী, দূর্নীতিগ্রস্থ ব্যাক্তিবর্গকে ব্যাতিরেখে, বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত বিভাগীয় চিকিৎসক প্রতিনিধিদের মনোনীত করে দূর্নীতি ও বৈষম্য মুক্ত আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠনের দাবী জানানো হয়।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।