বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

ময়না তদন্তের জন্য যশোর বেনাপোলে বিএনপি নেতা আব্দুল আলীম এর লাশ উত্তোলণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৯:৩৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ময়না তদন্তের জন্য যশোর বেনাপোলে বিএনপি নেতা আব্দুল আলীম এর লাশ উত্তোলণ

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ

ময়না তদন্তের জন্য দীর্ঘ আড়াই বছর পর বেনাপোলের বিএনপি নেতা আব্দুল আলীম এর লাশ উত্তোলণ। বেনাপোল পোট থানার মামলা নং ২০ তাং ১৮/১১/২৪ ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৫৪ পেনাল কোড ( ঘটনার তারিখ ১৫/০৮/২০২২) সংক্রান্তে নিহত ভিকটিম বিএনপি নেতা আব্দুল আলীম(৪৫) এর লাশ বিজ্ঞ আদালতের নির্দেশে শার্শার এসিল্যান্ড নুসরাত ইয়াসমিন এর উপস্হিতিতে বুধবার(১৫/০১/২৫) ইং তারিখ দুপুর সাড়ে ১২ টার দিকে পারিবারিক কবরস্থান হতে উওোলণ করা হয়। পরে ময়নাতদন্তের জন্য এ্যাম্বুলেন্সে করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল বাজারস্থ মিলন মার্কেটের ছাদের উপর বেনাপোল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন বেনাপোল পৌরসভাধীন নামাজ গ্রামের বিএনপি নেতা আব্দুল আলিম সহ আরও অনেকে। ঐ দিন বিকেল সাড়ে ৩ টার দিকে হত্যা মামলার আত্মসমর্পণকারী ১১ আসামী ছাড়াও তাদের সঙ্গীরা সেখানে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে ব্যাপক মারধর করে এবং সেখানে বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার হামলায় গুরুতর আহত আব্দুল আলিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় একমাস সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর/২০২২ ইং তারিখ সকালে তিনি(আব্দুল আলীম) মারা যান। এ ঘটনায় ১৮ নভেম্বর নিহতের স্ত্রী হাছিনা খাতুন ৬৫ জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।

আব্দুল আলিম হত্যা মামলার আসামি আওয়ামী লীগের ১১ কর্মী গত ৮ জানুয়ারী/২০২৫ ইং তারিখ আদালতে আত্মসমর্পণ করে। এ সময় তারা আদালতে জামিনের আবেদনও জানায় কিন্তু সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণকারীরা হলো-বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে আফিল উদ্দিন ঘেনা, সোহাগ মোল্লার ছেলে সজল, ছোট আঁচড়া গ্রামের শফি মোড়লের ছেলে মোহাম্মদ আলী, ভবেরবেড় গ্রামের বাবলার ছেলে সাব্বির হোসেন, মৃত শামছুজোহার ছেলে নুরুজ্জামান, আব্দুল জলিল শেখের ছেলে শাকির, মৃত করিমের ছেলে মোহাম্মদ মন্ডল, পুটে আহম্মেদের ছেলে আয়ুব খান, গাজীপুর গ্রামের মজনু ফকিরের ছেলে শফি, গাতিপাড়া গ্রামের তাইজেলের ছেলে সেলিম ও মৃত আব্দুল জলিলের ছেলে আলিমুর।

লাশ উত্তোলনের বিষয়ে কিছু জানতে চাইলে এসিল্যান্ড নুসরাত ইয়াসমিন ময়না তদন্ত শেষে জানাবেন বলে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।

নিহত আব্দুল আলীমের জামাতা সোহেল রানা বলেন,শশুর আব্বাজানের উপর যাঁরা অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন,আব্দুল আলীম চাচা বিএনপি’র একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন,তিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তিনি ছিলেন একজন সৎ ও দেশ প্রেমিক মানুষ্,তাইতো তিনি শহীদ জিয়ার আদর্শকে বুকে নিয়ে সারাজীবণ বিএনপি করে গেছেন। ২০২২ সালের ১৬ আগষ্ট বেনাপোল বাজারস্থ মিলন সুপার মার্কেটে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নিলে হত্যাকারীরা তার উপর বোমা নিক্ষেপ করে এবং পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ঠ যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। একমাস চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৫সেপ্টেম্বর/২০২২ ইং তারিখ মারা যান। ঐ হামলায় নিজেও আহত হন বলে পৌর এই ছাত্রদল নেতা জানান।

লাশ উত্তোলনে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া এবং এসআই মোস্তাফিজুর রহমান সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

1

জামালপুরে সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে কৃষকের মৃত্যু।

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম
জামালপুরে সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে কৃষকের মৃত্যু।

Oplus_131072

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে আঃ ছাত্তার (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আঃ ছাত্তার ওই এলাকার মৃত হাজী নুরুজামান এর ছেলে।

নিহতের স্বজন’রা জানান, বুধবার বিকালে বাড়ির পাশের ধানি জমিতে বৈদ্যুতিক সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিতে যান আঃ ছাত্তার। এ সময় সেচ পাম্পের মর্টরে অসবাধানতা বসত  বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন  রয়েছে।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত


‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।