শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

সুবর্ণচরে লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সুবর্ণচরে লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠা

হাবিবুর রহমান রনি:

সুবর্ণচর উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেমের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি আলহাজ্ব বশির আহমেদ। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন , চরক্লার্ক ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন,সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মো. আবু তাহের
বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক আনোয়ার হোসেন, স্কুলের অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ফরিদ, ইতালি প্রবাসী ও বিএনপি নেতা বাহার উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ৩২ টি ইভেন্ট ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আলাদা ২ টি ইভেন্ট আয়োজন করা হয়। পাশাপাশি অভিভাবকের জন্য বালিশ নিক্ষেপ, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য হাড়িভাঙ্গা ও স্লো হোন্ডা রেসিং প্রতিযোগিতা এবং বাজার ব্যবসায়ী সহ স্কুল শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনার সময় স্কুলের সভাপতি বক্তব্য বলেন, “এবার এসএসসি পরীক্ষায় যারা জিপিএ গোল্ডেন পাবেন তাদের প্রত্যেককে ৭ হাজার করে পুরস্কার দেয়া হবে।” বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক বলেন, “শিক্ষার্থীরা যদি পরীক্ষায় ভালো ফলাফল করে শিক্ষকদেরকেও পুরস্কৃত করা হবে।” এ সময় লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের দু’জন প্রয়াত শিক্ষককের (আব্দুল কাইয়ুম ও মাওলানা নুরুল্লাহ) স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানের মাঝে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার সামগ্রী তুলে দেন।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।