বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

চিরিরবন্দ বুড়িরহাটে আত্রাই নদী পারাপারে নিত্যদিনেই দুর্ভোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
চিরিরবন্দ বুড়িরহাটে আত্রাই নদী পারাপারে নিত্যদিনেই দুর্ভোগ

দিনাজপুর জেলা প্রতিনিধি:

জনভোগান্তি বর্ষা মৌসুমে যেমন শুষ্ক মৌসুমেও তেমন। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও চলাচলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে দিনাজপুরের চিরিরবন্দর ও সদর উপজেলার লাখো মানুষকে। এ দুই উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে খরস্রোতা আত্রাই নদী। এ নদীর দুই দিকের মানুষের বর্ষায় ভরসা নৌকা, শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো।স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাঁইতাড়া-সদর উপজেলার বুড়িরহাটের মধ্যে আত্রাই নদীতে একটি সেতুর অভাবে হাজার হাজার মানুষকে নিত্যদিনেই দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে এ নদী রুদ্র রুপ ধারণ করে। শুষ্ক মৌসুমে জেগে ওঠে বালুচর। আর কিছু স্থানে পানি থাকে। বর্ষাকালে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই হয় নদী পারাপারের একমাত্র মাধ্যম। নদীর দুই দিকের মানুষের দীর্ঘদিনের দাবি একটি সেতু। অনেকে আশ্বাস দিলেও কোনো অগ্রগতি নেই বলে জানান স্থানীয়রা।
এ নদীর একদিকে চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাঁইতাড়া, খোচনা, চড়কডাঙ্গা, অকড়াবাড়ি, ঘন্টাঘর, বাংলাবাজার এবং অপরদিকে
দিনাজপুর সদরের হরিরামপুর, ঝানজিরা, পূর্ব বীরগাঁ, পারগাঁ, মাধবপুর, রানীগঞ্জ, চাঁদগঞ্জসহ অন্তত ১০টি গ্রামের মানুষ এ ঘাট দিয়ে যাতায়াত করে থাকেন। অপরদিকে, ঘাটের পাশে বসে বুড়িরহাট বাজার। নদীর দুই পারের হাজার হাজার মানুষ এখানে বেচাকেনা করেন। এই বুড়িরহাটের পাশে আত্রাই নদীর ঘাট ব্যবহার করে থাকেন। এছাড়াও নদীর দুই পারের রানীগঞ্জসহ কয়েকটি হাট-বাজার বসে।
চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের চাষি এনামুল হক, মতিয়ার রহমান, হবিবর রহমান, সবুজ রায়সহ অনেকে জানান, আমাদের দুর্ভোগ ছাড়ে না। নদীর উভয়দিকের বিভিন্ন গ্রামের কৃষকের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণে নদী পারাপারে চরম দুর্ভোগের শিকার হতে হয়। এতে ন্যায্য বাজার মূল্য না পেয়ে তারা ক্ষতির সম্মুখীন হন।

দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের (ইউপি) সদস্য সুমিতা রানী রায় জানান, প্রতিদিন নদী পারাপারে হাজারো মানুষের ভরসা বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে বুড়িরহাট নদীর ঘাটের ওপর বাঁশের সাঁকো। শুষ্ক মৌসুমে নদীর দুই পাশের মাটির নিচু রাস্তা পেরিয়ে বাঁশের সাঁকো পার হতে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এর ওপর দিয়ে ভারী যানবাহন, মাইক্রোবাস না চললেও শুষ্ক মৌসুমে প্রয়োজনে অটোচার্জার বাঁশের সাঁকো দিয়েই পারাপার হতে হয়।
ফাজিলপুর ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, বর্ষার সময় নৌকা এবং শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কৃষক, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ। গর্ভবতী মা-বোন, শিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ ব্যক্রিদের পারাপার করা যেমন ভীতিকর তেমনি কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। এসব অঞ্চলের জীবনযাত্রার মান পরিবর্তন এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে হলে এখানে একটি সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, গত তিন বছর আগে এই বুড়িরহাটের ঘাটে জরিপ এবং মাটি পরীক্ষা করা হয়েছিল। এরপর আর কোনো পদক্ষেপ দেখা যায়নি।দিনাজপুর সদর উপজেলা প্রকৌশলী নীতিণ কুমার জানান, আমি নতুন এসেছি। বিষয়টি জেনে ব্যবস্থা নেয়া হবে।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।