শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছ থেকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনল বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছ থেকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনল বিজিবি

 

সিরাজুল ইসলাম:

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ কর্তৃক আটক ০২ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি’র তৎপরতা, নিরলস প্রচেষ্টা ও বিএসএফ এর সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে ফেরত আনলো বিজিবি।

১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১২:৪৫ ঘটিকায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৬/১-এস এর বিপরীতে ভারতের অভ্যন্তরে ৭২ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের টহলদল কর্তৃক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী নাগরিক শ্রী বিকাশ শীল (২২), পিতা-শ্রী দুলাল শীল এবং শ্রী পূর্ণ নাথ (২৬), পিতা-শ্রী মদন নাথ, উভয়ের গ্রাম-যোগীপাড়া, ডাকঘর+থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও’কে আটক করে। এ সময়ে তাদের সঙ্গীয় অপর ৩ জন বাংলাদেশী নাগরিক ঘটনাস্থল হতে বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে বিএসএফ বিজিবিকে অবহিত করে। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর বিএসএফ এর নিকট আটককৃত বাংলাদেশী নাগরিকদ্বয়কে ফেরত আনার বিষয়ে বিজিবি কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ এর যোগাযোগ অব্যাহত রাখা হয়। অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ১২:০০ ঘটিকায় বিজিবি’র তৎপরতা, নিরলস প্রচেষ্টা ও বিএসএফ এর সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের প্রেক্ষিতে বিএসএফ সীমান্ত পিলার ৩৬৬/২-এস এর নিকট ভারতের অভ্যন্তরে মানিকখাড়ী নামক স্থানে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ণিত বাংলাদেশী নাগরিকদ্বয়কে বিএসএফ ফেরত প্রদান করে। অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিকদ্বয়কে হরিপুর থানায় সোপর্দ করেন বিজিবি।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম