বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

বাংলা বাজার দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫১ এম ই-পেপার প্রিন্ট ভিউ
বাংলা বাজার দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

হাবিবুর রহমান রনি, প্রতিনিধি নোয়াখালী (সুবর্ণচর)

 

বাংলা বাজার দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মাদরাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহ মোতারেব ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অত্র মাদ্রাসার সুপার মাওলানা শেখ ফরিদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ।

৩ নং চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বশির আহমেদ। চরক্লার্ক ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, মানব সেবা সংগঠনের সভাপতি শামসুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরজুবলি রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান।

অনুষ্ঠান শেষে অত্র মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর অংশগ্রহণকারী সকল বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথি

1

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’র সভাপতি ও ন্যাশনাল গ্রুপ রাশিয়ার চেয়ারম্যান,বাংলাদেশি বংশোদ্ভূত সিরাজগঞ্জের সলঙ্গার কৃতি সন্তান মিয়া সাত্তার।
গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক,প্রেস সচিব সালেহ শিবলী ও উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া জোরদার,জনগণ থেকে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বি-পক্ষীয় সম্পর্ক,রাজনৈতিক পরিস্থিতি ও চলমান ইস্যু নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
আলোচনায় রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’র ভূমিকার কথাও উঠে আসে।সংস্থাটি পাবলিক ডিপ্লোমেসি জোরদার করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে আস্থা,বন্ধন ও পারস্পরিক বোঝাপড়া গভীর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন,এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও গঠনমূলক সংলাপ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দ্বি-পাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

1

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম
শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

মনা – যশোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে,যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সব গ্রুপিং ভেদ ভেঙ্গে ধুয়ে মুছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের র্শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর ধানের র্শীষের পক্ষে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২০ শে জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় উলাশী ইউনিয়ন এর ধলদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান টি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

এ সময় সকল নেতাদের মাঝে একটি মিলন মেলায় রূপান্তর সৃষ্টি হয়। এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে,আমরা সবাই কাঁধে কাঁধ রেখে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, তাই নিজের আপন ভাইয়ের চাইতেও দলের ভাইকে আমরা আপন ভাই মনে করি। এবং আমাদের উলাশী ইউনিয়ন আন্দোলন সংগ্রামে শার্শা উপজেলায় সব সময় এগিয়ে আছে।
তাই উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে আমি আহ্বান জানায়,আসুন রাগ অনুরাগ অভিমান ভুলে,
১২ ই ফেব্রুয়ারি ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন আর বেশি দিন নাই, তাই সকলে মিলে মিশে প্রত্যেকটা ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে,মা বোনেদের কে ধানের শীষে ভোট দেয়ার জন্য অনুরোধ করবেন। এবং আমাদের শার্শা -১ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ”মা”’ মাটি মেহনতী মানুষের নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই এর পক্ষে নির্বাচন করি।

এসময় উপস্থিত ছিলেন, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান নেদা,সহ সভাপতি সাখাওয়াত, সহ সভাপতি জমাত আলী মেম্বার,সহ সভাপতি মোঃ খোকন,সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,প্রচার সম্পাদক হজরত আলী,যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি,১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বোদি।

এছাড়াও উলাশী ইউনিয়ন এর সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সুপার ফাইভসহ বিএনপির সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

1

সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কে.এম হারুনর রশীদ,সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,বাইতুলমাল সম্পাদক নূর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।