শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

নোয়াখালীতে গরুর খামারে আ*গুন ,৮টি গরু দগ্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নোয়াখালীতে গরুর খামারে আ*গুন ,৮টি গরু দগ্ধ

 

নোয়াখালী প্রতিনিধি – সাইফুল ইসলামঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে রাতের আঁধারে মো. শাহজাহান নামের এক ব্যক্তির গরুর খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারে থাকা ৮টি গরু অগ্নিদগ্ধ হয়, যার মধ্যে ১টি গরু আগুনে পুড়ে মারা যায়। ২টি জবাই করে দেওয়া হয়েছে। আগুনে খামারটির প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কালা মিয়া মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

কবিরহাটে গরুর খামারে আগুন, ৮ গরু দগ্ধ
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে রাতের আঁধারে মো. শাহজাহান নামের এক ব্যক্তির গরুর খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারে থাকা ৮টি গরু অগ্নিদগ্ধ হয়, যার মধ্যে ১টি গরু আগুনে পুড়ে মারা যায়। ২টি জবাই করে দেওয়া হয়েছে। আগুনে খামারটির প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কালা মিয়া মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি শাহজাহান বলেন, গত ২০ বছর ধরে গরুর খামারে সঙ্গে জড়িত তিনি। তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম এ খামার। বর্তমানে তার খামারে ৬টি বড় গরু ও ২টি বাছুর ছিল। রোববার রাত ১টার দিকে গরুর দুধ নেওয়ার পর খামার বন্ধ করে নিজের বসত ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে খামার থেকে গরুর চিৎকারের শব্দ পেয়ে জানালা দিয়ে খামারে আগুন জ্বলতে দেখেন তিনি।

তিনি আরও বলেন, খামারে থাকা গরুগুলোর গায়ে আগুন জ্বলতে দেখে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলেও দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়ায় তারা বের হতে পারেননি। পাশে থাকা তার দুই ভাইয়ের ঘরের বাইরের দরজা একইভাবে আটকে দেওয়া ছিল। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাইরে থেকে আটকানো দরজা খুলে দিলে তারা সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে খামারে থাকা ৮টি গরু ও গোখাদ্যগুলো পুড়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, বাড়ির একপক্ষের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে তারা গত কয়েক দিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল। এর জের ধরে খামারে পেট্রোল দিয়ে আগুন দিতে পারেন বলে তিনি ধারণা করছেন। এছাড়াও আগুনের বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়ার পর সেই ব্যক্তিদেরও হুমকি দিচ্ছে ওই পক্ষ।

কবিরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল মোহাম্মদ ইউনুস জানান, সবগুলো গরুর শরীরের এক দ্বিতীয়াংশ ও তৃতীয়াংশ পুড়ে গেছে। যার মধ্যে ২টি জবাই করে দেওয়া হয়েছে। বাকিগুলোকে আমরা যদিও প্রাথমিক চিকিৎসা দিচ্ছি তবে তাতে মনে হয় না গরুগুলো বাঁচানো সম্ভব হবে। তারপরও আমাদের টিম চেষ্টা করে যাচ্ছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

1

মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

 

​এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধর্মীয় পরিবেশে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতশবাজিসহ ইসরাফিল সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​​পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর, বিশেষ করে ইফতার ও তারাবি নামাজের সময় বিকট শব্দে আতশবাজি ফোটানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটছিল। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে।
​জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার সদর থানার খাগদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল সর্দারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ প্যাকেটে মোট ৪৮৪টি আমদানি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল সদর উপজেলার ঘটমাঝি এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে।
​​মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জনবিরক্তি ও আতঙ্ক সৃষ্টির দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।