বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

কবিরহাটে দেশেব্যাপী ধ*র্ষণ ও আ’ইনশৃঙ্খ’লার অবনতির প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১২:০০ এম ই-পেপার প্রিন্ট ভিউ
কবিরহাটে দেশেব্যাপী ধ*র্ষণ ও আ’ইনশৃঙ্খ’লার অবনতির প্রতিবাদে মানববন্ধন

 

নোয়াখালী প্রতিনিধি:সাইফুল ইসলামঃ

নোয়াখালীর কবিরহাটে দেশব্যাপী ধর্ষণ ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে কবিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় একলাবাসী বাজার ব্যবসায়ী। মানববন্ধনে উপস্থিত থাকা সকলের দাবী ধর্ষণকারীকে ফাঁসির দাবি ও দ্রুত বিচারের আওতায় আনতে হবে।মানববন্ধনে উপস্থিত ছিলেনকবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন,পৌর ছাত্রদল আহ্বায়ক মোতালেব মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান মোহন,রায়হান,সহ স্থানীয় নেতা কর্মীবৃন্দরা।মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দরা।কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৮বছর খুন গুমের শিকার হয়েছে তবুও দমিয়ে রাখতে পারেনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।তাই বর্তমানে ধর্ষকের বিচার অতি দ্রুত করতে হবে। অন্য দিকে পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন আপনারা সকলে সতর্ক অবস্থানে থাকবেন সকল দিকে নজর রাখবেন যাতে করে আর কোন মা বোনের ইজ্জত নষ্ট হয়।যারা দেশকে ভালোবাসেন যারা দেশের মানুষকে ভালোবাসেন যারা দেশের মা বোনদেরকে ভালোবাসেন তাদের ঐক্য বদ্ধ হতে হবে। তিনি আরো বলেন অপরাধীকে কোন দলের বিবেচনা না করে অপরাধী হিসাবে বিবেচনা করে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হোক।তিনি সবাইকে প্রতিসূর্তি দিয়েছেন কবিরহাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন যে কোনো অপরাধীর বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করবে।

1

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম
শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

মনা – যশোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে,যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সব গ্রুপিং ভেদ ভেঙ্গে ধুয়ে মুছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের র্শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর ধানের র্শীষের পক্ষে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২০ শে জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় উলাশী ইউনিয়ন এর ধলদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান টি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

এ সময় সকল নেতাদের মাঝে একটি মিলন মেলায় রূপান্তর সৃষ্টি হয়। এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে,আমরা সবাই কাঁধে কাঁধ রেখে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, তাই নিজের আপন ভাইয়ের চাইতেও দলের ভাইকে আমরা আপন ভাই মনে করি। এবং আমাদের উলাশী ইউনিয়ন আন্দোলন সংগ্রামে শার্শা উপজেলায় সব সময় এগিয়ে আছে।
তাই উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে আমি আহ্বান জানায়,আসুন রাগ অনুরাগ অভিমান ভুলে,
১২ ই ফেব্রুয়ারি ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন আর বেশি দিন নাই, তাই সকলে মিলে মিশে প্রত্যেকটা ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে,মা বোনেদের কে ধানের শীষে ভোট দেয়ার জন্য অনুরোধ করবেন। এবং আমাদের শার্শা -১ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ”মা”’ মাটি মেহনতী মানুষের নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই এর পক্ষে নির্বাচন করি।

এসময় উপস্থিত ছিলেন, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান নেদা,সহ সভাপতি সাখাওয়াত, সহ সভাপতি জমাত আলী মেম্বার,সহ সভাপতি মোঃ খোকন,সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,প্রচার সম্পাদক হজরত আলী,যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি,১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বোদি।

এছাড়াও উলাশী ইউনিয়ন এর সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সুপার ফাইভসহ বিএনপির সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

1

সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কে.এম হারুনর রশীদ,সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,বাইতুলমাল সম্পাদক নূর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

1

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম
সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

আরাফাত রহমান কোকোকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোকে ব্যাঙ্গ করে বক্তব্য দিয়েছেন মুফতি আমির হামজা। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের ছোট ভাই যিনি ইতোমধ্যে ইন্তেকাল করেছেন সেই আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সারাদেশের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার এই বক্তব্যে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছি।