রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৫ ১৪৩২
রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৫ ১৪৩২

আইএফআইসি ব্যাংক পি এস সি মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুূদ পারভেহ খান এর বিদায় উপলক্ষে সন্মননা ক্রেস্ট প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১২:০৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
আইএফআইসি ব্যাংক পি এস সি মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুূদ পারভেহ খান এর বিদায় উপলক্ষে সন্মননা ক্রেস্ট প্রদান

 

আনোয়ার হোসেনঃ

আইএফআইসি ব্যাংক পি এল সি মানিকগঞ্জ শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক জনাব মাসুদ পারভেজ খান এর বদলিজনিত বিদায় ও নবাগত শাখা ব্যবস্থাপক জনাব মোঃ নাঈম এর যোগদান উপলক্ষে আইএফআইসি ব্যাংক আরিচা ঘাট উপ-শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে মানিকগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক ও আরিচা ঘাট উপ-শাখার উদ্বোধনী ম্যানেজার জনাব মোঃ মিজানুর রহমান (বর্তমান মিরপুর শাখা ব্যবস্থাপক) উক্ত শাখার এলপিএমও জনাব মোঃ মাসুদ পারভেজ, সৈয়দ আশরাফুল আলম (অফিসার মার্কেটিং এন্ড সেলস), গোয়ালন্দ শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মোঃ সৌরভ হোসাইন ও উক্ত শাখার এলপিএমও জনাব মোঃ আব্দুল বারী, আরিচা ঘাট উপশাখার সম্মানিত গ্রাহক শুভাকাঙ্ক্ষী বৃন্দ যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপ শাখা সিনিয়র সেলস অ্যাসোসিয়েট জনাব মোঃ সুমন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মানিকগঞ্জ শাখার অফিসার মার্কেটিং এন্ড সেল জনাব মোঃ জুনায়েদ মাহমুদ রাব্বি। বিদায়ী শাখা ব্যবস্থাপক জনাব মাসুদ পারভেজ খানের সম্মানে উপস্থিত সকলের পক্ষে মানপত্র পাঠ ও হস্তান্তর করেন আরিচা ঘাট উপ-শখার সিনিয়র গ্রাহক জনাব মোঃ সাইদুর রহমান বেনু। উপ শাখার পক্ষ থেকে বিদায়ী শাখা ব্যবস্থাপককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বক্তব্য রাখেন সিনিয়র গ্রাহক জনাব মোঃ আলী আশরাফ রাবুল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন ও ব্যাংকের কর্পোরেট গ্রাহক গনকল্যাণ ট্রাস্ট ষাইটঘর শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মোঃ মনোয়ার খান। আরিচা ঘাট উপশাখা ও গ্রাহক শুভাকাঙ্ক্ষী বৃন্দের পক্ষ থেকে আরিচা ঘাট উপ-শাখার উদ্বোধনী শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মিজানুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট হস্তান্তর করেন জনাব জিল্লুর রহমান রানা ও জনাব মোঃ হেলাল খান। নবাগত শাখা ব্যবস্থাপক জনাব মোঃ নাঈম কে সকলের পক্ষ থেকে অভ্যর্থনা সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করেন ব্যাংকের শুভাকাঙ্ক্ষী গ্রাহক জনাব মোঃ মোস্তাকিম বিল্লাহ ও জনাব মোঃ মশিউর রহমান রাকিব। উপ- শাখার পক্ষ থেকে গোয়ালন্দ শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মোঃ সৌরভ হোসেনকে শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন ব্যাংকের গ্রাহক শুভাকাঙ্ক্ষী মোঃ আব্দুল আজিজ। উপ শাখার ইনচার্জ জনাব আব্দুল্লাহ সালফে আল শামীম মিরপুর ও গোয়ালন্দ শাখার সম্মানিত কর্মকর্তা বৃন্দ জনাব মোঃ মাসুদ পারভেজ, আশরাফুল আলম ও মোঃ আব্দুল বারীর হাতে উপ-শাখার পক্ষ হতে শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন। অনুষ্ঠানের মধ্যমণি বিদায়ী শাখা ব্যবস্থাপক জনাব মাসুদ পারভেজ খান তার বিদায়ী বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যৎ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন যা উপস্থিত সকল অতিথিবৃন্দ ও গ্রাহক শুভাকাঙ্ক্ষীবৃন্দদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। সকলেই স্যারকে তুমুল করতালির মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে। আরিচা ঘাট উপ শাখার সকল গ্রাহক শুভাকাঙ্ক্ষী বৃন্দের পক্ষ থেকে স্যারকে বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট হস্তান্তর করেন ব্যাংকের সিনিয়র গ্রাহক জনাব মোঃ আলী আশরাফ রাবুল, মোঃ সাইদুর রহমান বেনু, মোঃ রফিকুল ইসলাম। সবশেষে বিদায়ী শাখা ব্যবস্থাপক মাসুদ পারভেজ খান ও সকলের প্রতি মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন শিবালয় থানা মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা মো: আব্দুল মজিদ। দোয়া শেষে উপস্থিত সবাই গ্রাহক শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে আয়োজিত ইফতারে শরিক হন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক দিক নির্দেশনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন ব্যাংকের গ্রাহক শুভাকাঙ্ক্ষী জনাব মোঃ আলী আশরাফুল রাবুল, মো:সাইদুর রহমান বেনু, মো: ইকবাল হোসেন,মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ ,মোঃ মশিউর রহমান রাকিব, মোহাম্মদ আরিফুর রহমান লালন,মোঃ শাহ আলম,মোঃ ফারুক মোল্লা, মোঃ আপন আহমেদ বাঁধন। উপ শাখার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব শোভন হীরা (এলপিএমও), অমিয় দাস হৃদয়(টিএসও), মোঃ জামিউল আলম খান(টিএসও),মোঃ উজ্জল হোসেন ও মোঃ আবু সাঈদ (বাচ্চু) ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র গ্রাহক শুভাকাঙ্ক্ষী মোঃ আব্দুল আজিজ । উপ-শাখা ইনচার্জ জনাব আব্দুল্লাহ সালফে আল-শামীম সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।

1

উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:৩৩ পিএম
উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সাহেদ আলী = সিরাজগঞ্জ :

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষিত নারীদের হস্তশিল্পের কারুকাজ প্রদর্শন করা হয়। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য মাও: রফিকুল ইসলাম খান। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি,উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নারী সংগঠনের নেত্রীবৃন্দ এবং সুধীজন।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার,ক্ষমতায়ন এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর শিক্ষা,কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশ আরও এগিয়ে যাবে।
শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

1

সন্ধ্যার আগে সলঙ্গায় ইফতারি বাজারে ব্যস্ততা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম
সন্ধ্যার আগে সলঙ্গায় ইফতারি বাজারে ব্যস্ততা

সাহেদ আলী = সিরাজগঞ্জ :

পবিত্র রমজান মাস এলেই সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ভিন্ন এক প্রাণচাঞ্চল্য দেখা যায়। বিকেলের দিকে এসব স্থানে জমে ওঠে জমজমাট ইফতারি বাজার।ঝকঝকে দোকান বা আধুনিক পরিবেশ না থাকলেও কাঠের টেবিলের ওপর পলিথিন বিছিয়ে সাজানো হয় নানা রকম ইফতারি সামগ্রী।স্বল্প আয়ের মানুষের কাছে এসব ইফতারি বাজার যেন স্বস্তির ঠিকানা।
বাজারগুলোতে ছোলা,বুন্দিয়া,মুড়ি, পিয়াজু,বেগুনি,আলুর চপ,জিলাপি, খেজুর,নিমকিসহ নানা মুখরোচক খাবার সাজিয়ে রাখা হয়।দুপুরের পর থেকেই দোকানিরা ইফতারি প্রস্তুত করে রাখেন,তবে বিকেলের দিকে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভীড়ে পুরো বাজার প্রাণবন্ত হয়ে ওঠে।
বিশেষ করে ঘোলের দোকানগুলোতে সারিবদ্ধভাবে বোতলে সাজানো থাকে ঠান্ডা ও সুস্বাদু ঘোল।অনেকেই আবার ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে ইফতারের জন্য বিরিয়ানির প্যাকেটও কিনে নিচ্ছেন।অধিকাংশ ইফতারি আইটেমের দাম ২০ থেকে ৫০ টাকার মধ্যে হওয়ায় সাধারণ রোজাদারদের ভীড় বেশি দেখা যায় এসব দোকানে।
বওলাতলা গ্রামের ক্রেতা হোসেন আলী বলেন,“ইফতারের সময় পরিবার নিয়ে বিভিন্ন আইটেম খেতে ভালো লাগে। তাই বাজারে এসে নিজের পছন্দমতো ইফতারি কিনছি।”
সলঙ্গা বাজারের হোটেল মালিক আব্দুল আলিম জানান,রমজানের প্রথম দিন থেকেই ইফতারির ভালো বেচাকেনা হচ্ছে।তিনি বলেন,“বিকেলের পর থেকে রোজাদারদের ইফতারি দিতে দোকানে প্রচুর চাপ থাকে।আশা করছি পুরো মাসই এমন ভালো বেচাকেনা হবে ইনশাআল্লাহ।”
অন্যদিকে সলঙ্গা বাজারের পাপিয়া হোটেলের মালিক শহিদুল ইসলাম বলেন,“রমজান মাস এলেই সকাল থেকেই ইফতারি প্রস্তুত করি।বিকেল থেকে বিক্রি শুরু হয়,আর সন্ধ্যা যত ঘনিয়ে আসে মানুষের তাড়াহুড়াও তত বাড়ে।”
দশানী পাড়ার দোকানি শাহাদাত হোসেন জানান,সারা বছর তিনি ঝালমুড়ি বিক্রি করেন।তবে রমজান এলেই ছোলা ও বুন্দিয়া বিক্রি শুরু করেন।তিনি বলেন, “মাগরিবের আজান পড়তেই মুহূর্তে ফাঁকা হয়ে যায় ফুটপাতের এসব ইফতারি দোকান।তখন সবাই দ্রুত ইফতার করতে চলে যায়।”
ব্যবসায়ীরা আশা করছেন,পুরো রমজান জুড়ে যদি এমন ক্রেতার সমাগম থাকে তাহলে তাদের ব্যবসা ভালো হবে।তবে ক্রেতাদের দাবি, ইফতারি পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদার করা প্রয়োজন।

1

নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালিও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:২০ পিএম
নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালিও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা = দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেত্রীবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার নিশ্চিত করতে এবং তাদের ক্ষমতায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীর ভূমিকা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।