কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার -সজীব আহমেদ:
১৮ মে ২০২৫ (রবিবার) সকাল ১১টায় কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে জুনিয়র ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত মামলার রায় স্থগিতের প্রতিবাদে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এই কর্মসূচি আয়োজন করছে ”কারিগরি ছাত্র আন্দোল”, যেখানে সকল ছাত্রদের শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, এটি কোনো দলীয় বা সংঘর্ষমূলক কর্মসূচি নয়, বরং এটি ছাত্র-অধিকার প্রতিষ্ঠার একটি যৌক্তিক দাবি। সকল পলিটেকনিক শিক্ষার্থীদের একাত্মতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে এই কর্মসূচির সাফল্য।







