বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

দৌলতদিয়া পোড়াভিটার কোটিপতি শীর্ষ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫, ১০:৪১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
দৌলতদিয়া পোড়াভিটার কোটিপতি শীর্ষ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

 

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১৬০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং একটি সাজা পরোয়ানা সহ কোটিপতি শীর্ষ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া মাল্লাপট্টি ব্রীজের পাশে, ৪নং ওয়ার্ডের মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে ও বর্তমান উত্তর দৌলতদিয়া পোড়া ভিটার কোটিপতি শীর্ষ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদার (৪৮), জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী মুক্তা বেগম (৪০)।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১ টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ট্রাক টার্মিনালের শমসেরের দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

স্থানীয়রা জানিয়েছেন, দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক ব্যবসায়ী রোজির আপন ভাই কোটিপতি মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদার। মাদক ব্যবসার অর্থে মাইক্রোবাস, গোয়ালন্দ আড়তপট্রিতে আলিশান বাড়ী সহ বরিশালে বিশাল মার্কেট সহ বাড়ী নির্মাণ করেছে। মাদক কারবারে কোটি কোটি টাকার মালিক হলেও ভালো মানুসিকতার আড়ালে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। দৌলতদিয়া পোড়াভিটায় প্রকাশ্যে মাদক বেচাকেনা হয়। এখানে পাইকারী ও খুচরা বিক্রেতাসহ প্রায় অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী রয়েছে। প্রশাসনের অভিযানে গ্রেপ্তার হলেও বেরিয়ে পুনরায় ব্যবসায় জড়িয়ে পড়ে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকা থেকে মাদক ব্যবসায়ী মুক্তা বেগম ও তার স্বামী জাহাঙ্গীর হাওলাদারকে হেরোইন সহ গ্রেপ্তার করে। এ ঘটনায় বুধবার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী মুক্তা বেগমের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় দু’টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ও তার স্বামী জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানা, রাজবাড়ী সদর থানায় ৭টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। গোয়ালন্দ থানার একটি মামলায় জাহাঙ্গীরের ১ বছরের সাজা গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

1

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের কুন্তিপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ মাতুব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি গুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একজন আদর্শবান নেতার দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা, কাউকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। ভয় দেখিয়ে বা হয়রানি করে কখনো ভোটে নির্বাচিত হওয়া যায় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান টুসু খন্দকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন—
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মাদবর,
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,
যুবদল নেতা হালিম খান,
জিয়া পরিষদ মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হাওলাদার,
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।