মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

আশুলিয়ায় চাঁদাবাজির ঘটনায় উল্টো সাংবাদিককে ঘায়েল করার চেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:৩১ এম ই-পেপার প্রিন্ট ভিউ
আশুলিয়ায় চাঁদাবাজির ঘটনায় উল্টো সাংবাদিককে ঘায়েল করার চেষ্টা

সোলায়মানঃ

ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি চাঁদাবাজির ভিডিও ভাইরাল হওয়ার পর, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং ভিডিও প্রচারকারী সাংবাদিক নাহিদ হাসান হৃদয়ের বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। এতে স্থানীয় সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত ৫ আগস্টের পর। বাইপাইলের একটি লোকাল বাস কাউন্টারে রাতের আঁধারে এক ব্যক্তি প্রকাশ্যে চাঁদা দাবি করেন এবং চাঁদা না পেয়ে কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে শারীরিকভাবে আঘাত করেন। ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী মোবাইলে ধারণ করেন এবং পরে সেই ভিডিও সাংবাদিক নাহিদ হাসান হৃদয়ের হাতে আসে।

পরে নাহিদ হাসান হৃদয় ভিডিওটি যাচাই করে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এবং তার সংবাদমাধ্যমে একটি প্রতিবেদনও প্রকাশ করেন। ভিডিওতে চাঁদাবাজির চিত্র স্পষ্ট দেখা গেলেও, আশ্চর্যজনকভাবে সেই সত্য তুলে ধরা সাংবাদিক নাহিদ হাসান হৃদয়ের বিরুদ্ধেই আশুলিয়া থানায় চাঁদাবাজির অভিযোগ জমা পড়ে।

সাংবাদিক নাহিদ হাসান হৃদয় বলেন,“আমি নিজে ভিডিও করিনি। একজন প্রত্যক্ষদর্শী ভিডিওটি আমাকে দেন। সেটি যাচাই-বাছাই করে আমি সংবাদ করি। অথচ এখন আমাকে অভিযুক্ত করে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এটি ভয়ভীতি দেখানোর একটি কৌশল মাত্র।”এ বিষয়ে আশুলিয়ার সাংবাদিক ক্লাব ও সাংবাদিক সংগঠনসহ ঢাকাপ্রেসক্লাব, এবং বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ ফোরাম এক যৌথ বিবৃতিতে বলেন,“একজন সাংবাদিক সত্য প্রকাশ করে যদি হয়রানির শিকার হন, তবে গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের ভবিষ্যৎ চরম সংকটে পড়বে।”সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষ প্রশ্ন তুলছেন“ভিডিওতে যার মুখ, তার বিরুদ্ধে কিছু হচ্ছে না! অথচ যিনি সত্যি তুলে ধরলেন, তার নামে থানায় অভিযোগ! এটা কি ন্যায়বিচার?”আশুলিয়া থানা এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।সাংবাদিক হৃদয় ও তার সহকর্মীরা এখন পুলিশের নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। একইসাথে, প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: