বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২

সংগীত এবং ট্রান্সজেন্ডার শিক্ষকের কোটা বাতিলের দাবীতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ এম ই-পেপার প্রিন্ট ভিউ
সংগীত এবং ট্রান্সজেন্ডার শিক্ষকের কোটা বাতিলের দাবীতে মানববন্ধন

 

গোলাম আলী নাইম ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মূল্যবোধ আন্দোলনের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষায় ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের দাবী এবং সংগীত ও ট্রান্সজেন্ডার বা সমকামী শিক্ষকের কোটা বাতিলের দাবীতে মানববন্ধন করা হয়।

সাবেক সচিব জনাব নূরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য উপস্থাপন করেন মূল্যবোধ আন্দোলনের আহ্বায়ক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাত, খেলাফত আন্দোলন ঢাকা মহানগরী আমীর মাওলানা মাহবুবুর রহমান, দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় প্রশিক্ষক মুফতী মুজীবুর রহমান কাসেমী এবং মূল্যবোধ আন্দোলনের সমন্বয়ক মুহসিনুদ্দীন মাহমূদ।

মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাত বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকার একদিকে প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে জনগণের দীর্ঘদিনের দাবীকে উপেক্ষা করে অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে, অন্যদিকে কোটার ভিত্তিতে তৃতীয় লিঙ্গ তথা ট্রান্সজেন্ডার বা সমকামীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জন্মগত লিঙ্গ প্রতিবন্ধী বা হিজড়াদের সাথে আমাদের কোন বিরোধ নাই। কিন্তু, অসংজ্ঞায়িত ‘তৃতীয় লিঙ্গ’ কোটার মাধ্যমে ‘ট্রান্সজেন্ডার’ বা সমকামীদের সুযোগ প্রদান করা হবে বলে আমরা আশঙ্কা করছি এবং অবিবেচনাপ্রসূত এই সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি ওয়েভ ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে, দেশের প্রাথমিক শিক্ষায় ভয়াবহ সংকট বিদ্যমান। ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের-
ক. ১০.২৮% ছেলে ও ৮.৭১% মেয়ে বাংলা বইয়ের একটি বর্ণও পড়তে পারে না।
খ. ১৩.৬২% ছেলেমেয়ে এক অঙ্কের সংখ্যা পর্যন্ত চিনতে অক্ষম।
গ. ১৬.৭৮% ছেলে ও ১৫.২২% মেয়ে ইংরেজি বইয়ের একটি বর্ণও পড়তে পারে না।
এই ভয়াবহ চিত্র প্রমাণ করে যে, প্রাথমিক স্তরে মৌলিক শিক্ষা বাংলা, ইংরেজি ও গণিত অর্জনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অথচ এই অবস্থায় সরকার প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ দিচ্ছে।’

মূল্যবোধ আন্দোলনের সমন্বয়ক মুহসিনুদ্দীন মাহমূদ বলেন, ‘৬ অক্টোবর ২০২৪ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল ইসলাম মিলন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠান। প্রাথমিক ও গণশিক্ষা সচিব, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়। বিগত একবছরেও সরকার এই বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেনি। অথচ সাম্প্রতিক গেজেট অনুযায়ী সরকারি নিয়োগে ১% কোটা শারীরিক প্রতিবন্ধী ও ‘তৃতীয় লিঙ্গ’ প্রার্থী তথা সমকামীদের জন্য সংরক্ষণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, মৌলিক শিক্ষায় যখন ভয়াবহ ঘাটতি, তখন সংগীতের শিক্ষক নিয়োগ দেওয়া শিক্ষানীতির সাথে সাংঘর্ষিক এবং অগ্রাধিকারভিত্তিক জাতীয় স্বার্থবিরোধী। উল্লেখ্য, ইসলামে বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ৯২% মুসলিমের ট্যাক্সের টাকায় তাদের সন্তানদের বাধ্যতামূলকভাবে সংগীতের নামে বাদ্যযন্ত্রের ব্যবহার শেখানো রাষ্ট্রের উগ্র ইসলামবিদ্বেষী সাম্প্রদায়িকতারই বহিঃপ্রকাশ।’

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের ৯২% মুসলিম জনগোষ্ঠী থাকা সত্ত্বেও প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য নির্দিষ্ট শিক্ষক নেই। অথচ সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়োগ স্পষ্টতই জাতীয় চাহিদা ও সাংস্কৃতিক বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ। তৃতীয় লিঙ্গ কোটার মাধ্যমে, যার আইনগত সংজ্ঞাও এখনো অস্পষ্ট, শিক্ষাব্যবস্থায় সমকামিতার মতো সামাজ ও ঈমানবিধ্বংসী এজেন্ডার অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। এটি শিক্ষাক্ষেত্রে নতুন দ্বন্দ্ব ও বিভাজন তৈরি করবে।

মূল্যবোধ আন্দোলনের পক্ষ থেকে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন দাবি জানিয়ে আরো বলেন,
‘১. প্রাথমিক স্তরে বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হোক।
২. ইসলামিক শিক্ষার জন্য নির্দিষ্ট শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হোক।
৩. দেশের ৬৫ হাজার ৫০০ এর বেশী প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করে মৌলিক বিষয়গুলিতে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হোক।
৪. সরকারি নিয়োগে বিতর্কিত তৃতীয় লিঙ্গ কোটা বাতিল করা হোক।
জাতির ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও চরিত্র গঠনের স্বার্থে অবিলম্বে এই দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, আলেম সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত পেশাজীবীদের হাতে ‘শেখার কথা সালাত-সিয়াম, শেখায় তবলা-হারমোনিয়াম’, ‘আসল শিক্ষার নাই ভিত, প্রাথমিকে কেন সংগীত?’, ‘শিক্ষক যখন সমকামী, সমাজ তখন অধঃগামী’, ‘হিজড়া হওয়া আসমানী, তৃতীয় লিঙ্গ শয়তানী’ প্রভৃতি প্ল্যাকার্ড দেখা যায়। প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় লিঙ্গ বা সমকামী শিক্ষক আর গানের টিচার নিয়োগের ঘোষণার তীব্র প্রতিবাদ এবং সুযোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে মানববন্ধনটি সমাপ্ত হয়।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।

1

লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:১৮ পিএম
লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মোহাম্মদ উল্লাহ কুমিল্লা জেলা প্রতিনিধি

১০ মার্চ (মঙ্গলবার) লালমাই উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলা সম্মেলন কক্ষে লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য আলোচনা , দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম এর সভাপতিত্ত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি পত্রিকার সাংবাদিক মো: জয়নাল আবেদীন জয় এর সঞ্চালনায় প্রেস ক্লাবের আলোচনা সভা, ইফতার ও দোয়া – মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, দোয়া – মাহফিল ও ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু, যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা বিএনপির নেতা এ্যাড: বেলাল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম লোকমান,জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ ইকবাল হোসেন নোমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা কৃষক দলের ক্র‍ীড়া সম্পাদক মোঃ হুমায়ুন কবির মজুমদার,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা তথ্য অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোঃ আহসান হাবিব,উপজেলা তথ্য আপা সহকারী অফিসার তানজিনা আক্তার,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েতুর রহমান,সিধুচী হিজবুল্লাহ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সামিউল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক,সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ বেলাল হোসেন,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,জেলা ওলামা দলের সদস্য মোঃ হারুনুর রশীদ,জেলা যুবদলের সদস্য মোঃ মানিক মিয়া,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডাঃ মহিন উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ রুবেল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ফজলুর রহমান মিন্টু, ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, কচুয়া সরকারি কলেজের অধ্যাপক মোঃ তারেক হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদুর রহমান মাকসুদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ কামরুল হাসান, আল আমিন অয়ন, রায়হানুল রাজু প্রমুখ। প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক শিরোনাম ও দৈনিক বাংলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠের স্টাফ রিপোর্টার তোফায়েল মাহমুদ বাহার, অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব,
সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকা জেলা প্রতিনিধি রবিন মজুমদার, সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের অনুষ্ঠান সহকারী সামছুল আলম মনির, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার উপজেলা প্রতিনিধি খান মোহাম্মদ রুবেল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক কুমিল্লা আলো পত্রিকা সাংবাদিক মো: সালামত উল্লাহ ,ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক একাত্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: আবাদ মিয়া,শিক্ষা সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মতিউর রহমান, ক্র‍ীড়া সম্পাদক ও এসডি নিউজ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো: আহসান উল্লাহ রাজু,সদস্য ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি পত্রিকা সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুল ইসলাম,
সদস্য ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকা সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, সদস্য ও সাপ্তাহিক কুমিল্লা সময় পত্রিকা সাংবাদিক মনসুর লোকমান রাকিব ।
দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি তাফাজ্জল হোসেন।