মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

1

যশোর বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) এর আহবায়ক কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১২:০৪ এম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোর বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) এর আহবায়ক কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ক্রীড়া শক্তি ক্রীড়িয়া বল মাদক ছেড়ে খেলতে আয় এই স্লোগানে বেনাপোলে সাবেক,বর্তমান,
খেলোয়াড়বৃন্দ ও ক্রীড়ানুরাগীদের সমন্বয়ে একটি শক্তিশালী ভিত্তি, বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং আহবায়ক কমিটি প্রস্তাবিত হয়েছে।

শুক্রবার ( ৬ই মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় রহমান চেম্বার এর সানরুফে বেনাপোল ক্রীড়া সংস্থা আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর সভাপতিত্বে ও বেনাপোল ক্রীড়া সংস্থা সদস্য সচিব রায়হানুজ্জামান দীপুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন
সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,সহ ইদ্রিস মালেক,শার্শা উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাফিজুর রহমান, মোঃ শাহিন,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম,পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক জামাল হোসেন,বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ
সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেনাপোল এলাকার খেলাধুলার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে একটি শক্তিশালী ক্রীড়া সংগঠন গঠন অত্যন্ত জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটির
নাম ঘোষণা করেন,প্রধান অতিথি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এতে মোস্তাফিজ জোহা সেলিমকে আহ্বায়ক এবং রাহানুজ্জামান দীপুকে সদস্য সচিব করা হয়।
আহবায়ক কমিটি প্রস্তাবিত যারা হলেন,
১। আহবায়ক- মো: মোস্তাফিজ্জোহা সেলিম। ২। সদস্য সচিব – রায়হানুজ্জামান দিপু।
৩। মো: মফিজুর রহমান বাবু।
১- সদস্য-১ বদরুজ্জামান বনি ভেলিবল)
২- আশিকুর রহমান শাকিল (ব্যাডমিন্টন)
৩ -মেহেদী হাসান (ফুটবল)
৪- কামরুজ্জামান রনি (ফিকেট)
৫- মো: আব্দুল বাসেত (স্কীড়া বিদ)

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: