চট্টগ্রামে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যক্তা মিটআপ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :
গতকাল চট্টগ্রাম নগরীর সি আর বি তাসফিয়া রেষ্টুরেন্টে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন চট্টগ্রাম জোনের উদ্যোগে এই উদ্দোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি ফেরদৌস আরা ইয়াসমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কোর ভলেন্টিয়ার ও মডারেটর
মো জাফর ইকবাল।
জেলা প্রতিনিধি মোতাহার হোসেন, কাজি খাইরুসসাফা।
প্রায় ৫০ জনের অধিক উদ্যোক্তার উপস্থিতিতে ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার মো শওকত আলীর ছেলে তানভীর আলী সাকিবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
তেলাওয়াতের পর ফাউন্ডেশনের শপথ পাঠ করেন কমিউনিটি ভলান্টিয়ার পুষ্পিতা আহমেদ।
উপজেলা এম্বাসাডর সহ কমিউনিটি ভলেন্টিয়ার ও উপস্থিত সদস্যদের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার মো শওকত আলী ও জাফর ইকবাল।
উপস্থিত উদ্যোক্তারা নিজেদের উদ্যোক্তা জীবন নিয়ে কথা বলেন, তাদের প্রত্যাশা ও আকাক্ষ্মার কথাও তুলে ধরেন।
এছাড়াও একজন দৃষ্টি প্রতিবন্ধী সদস্য আবদুল্লাহ আল মামুন উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষন করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নিজে কিভাবে উদ্যোক্তা হলেন, তার উদ্যোক্তা হওয়ার গল্প বলেন, যা সকলের কাছে ছিলো চমৎকার একটা বিষয়।
আয়োজনে উপস্থিত ছিলেন পাহাড়তলি জোন এম্বাসাডর তাহমিনা আক্তার, ফারজানা নুসরাত রিতু।
খুলসি জোন এম্বাসেডর নাজমা বেগম রুমি।
সীতাকুণ্ড উপজেলা এম্বাসাডর, বিবি মরিয়ম।
কর্নফুলি জোন এম্বাসেডর, সফিউল আজম।
পতেঙ্গা জোন এম্বাসেডর নাজমা বেগম।
এছাড়াও নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দিন মামুন,তানজিলা,সায়মন ইসলাম শাকিল, দীদরুল আলম, শাহিনা ইয়াসমিন,সরফরাজ আবদুল্লাহ,সাইদ চৌধুরী, মোহসীন আরা,কুলসুম আরা সোমা,মোহাম্মদ রুবেল,সাহাদাত, করিম,রোজিনা,মোহাম্মদ রাসেল,সিদ্দিকুর রহমান,রাহাত সোহেল,ইমতিয়াজ, মেহের লুবনা, মোহাম্মদ শাজাহান, সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে।
আয়োজনের শেষের দিকে উদ্যোক্তারা তাদের পন্য প্রদর্শনীর আয়োজন করেন, সেখানে পন্য বেচা কেনাও চলে।
অনুষ্ঠানের সভাপতি ও ফাউন্ডেশনের কোর ভলেন্টিয়ার মডারেটর মো শওকত আলীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।













