বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতার’ – এর নতুন কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:০৪ এম ই-পেপার প্রিন্ট ভিউ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতার’ – এর নতুন কমিটি ঘোষণা

 

নুরে আলম জাহাঙ্গীর : ভ্রাম্যমাণ প্রতিনিধি কাতার

কাতারের রাজধানী দোহার ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন- ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতার’-এর একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র অ্যালামনাই জনাব কাজী শামীম আহসান।

সভায় নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সকলের সম্মতিক্রমে জনাব কাজী শামীম আহসান, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও জনাব জুলফিকার আজাদকে নিয়ে তিন সদস্যের একটি মনোনয়ন টিম গঠন করা হয়। তাঁদের তিনজন মিলে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর তাঁরা একটি পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব সবার কাছে পেশ করেন। তাঁদের প্রজ্ঞাদীপ্ত এ প্রস্তাব সবাই আন্তরিকতার সাথে গ্রহণ করেন।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কৃতিছাত্র মোহাম্মদ হযরত আলী খানকে প্রধান পৃষ্ঠপোষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষক কাজী শামীম আহসানকে প্রধান উপদেষ্টা ও দূতাবাসের প্রথম সচিব জনাব আব্দুল্লাহ আল রাজীকে উপদেষ্টা করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সদস্যরা হলেন-

সভাপতি-এ.কে.এম. আমিনুল হক(কাজল), সহ-সভাপতি- মোঃ জুলফিকার আজাদ, সহ-সভাপতি –  ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম,সহ- সাংগঠনিক সম্পাদক: জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক: ইফতেখার আহমেদ, প্রচার সম্পাদক: মোহাম্মদ তাফসীর উদ্দিন, দপ্তর সম্পাদক: ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সাহিত্য ও সম্পাদক প্রকাশনা: মোহাম্মদ আবু শামা

সাংস্কৃতিক সম্পাদক: ওবায়দুল্লাহ  আল রাফি, ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ মুজিবুল বাশার, ধর্ম বিষয়ক সম্পাদক: মোহাম্মদ  আব্দুল ওয়াকিল, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মোহাম্মদ নিয়াজ মোর্শেদ খান,সোস্যাল মিডিয়া সম্পাদক : সৈয়দ তানজিম হাসান ও মহিলা বিষয়ক সম্পাদক: নিলুফার ইয়াসমিন উর্মি।

নির্বাহী সদস্যঃ ফখরুল ইসলাম তারেক, শফিকুল ইসলাম, আব্দুল জলিল, খাইরুল ওয়ারা মঞ্জুর, জাহাঙ্গীর আলম, ফারজানা ইসলাম ও সালিমা ইসলাম।

1

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায়‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগন্থাগার  হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জামালপুর জেলার খামার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের  প্রশিক্ষণ কর্মকর্তা পিনক কুমার সাহা ,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রমুখ।

দিনব্যাপী এই কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৫২ পিএম
জামালপুরে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

জামালপুর জেলা প্রতিনিধি= মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ সহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) ও পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

রোববার (২১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, জামালপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা শনিবার (২০ জুন) বিকালে জামালপুর- বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিদেশী মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে ৯০ বোতল মদ সহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় পাচার করতো বলে জানায় ডিবি-১।

এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করছি।

1

বকশীগঞ্জে আইন – শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৩২ পিএম
বকশীগঞ্জে আইন – শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

oplus_0

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন – শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন )  সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় এসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা- উল – হুসনা

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ,উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারন সম্পাদক জাহিদুর ইসলাম প্রিন্স , বিজিবির কম্পানি কমান্ডার বিল্লাল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক  বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, মেরুচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্জু, বগারচর ইউনিয়র পরিষদের (ভারপ্রাপ্ত)  চেয়ারম্যান সোহেল রানা পলাশ, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লিটন আকন্দ, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন ও  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি জিএম ফাতিউর হাফিজ বাবুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায়, সীমান্তে পুশইন নিয়ে উত্তেজনা, পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করা, বাল্য বিবাহ প্রতিরোধ করা , হাসপাতালে দালাল নির্মূল করা, মাদকের  বিরুদ্ধে  অভিযান পরিচালনা করা, চুরি ছিনতাইসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।