বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উযাপন

 

মো: আসিফ উদ্দিন রাহাত- ভ্রাম্যমান প্রতিনিধি:

১লা নভেম্বর শনিবার নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০ বছরে পদার্পণ উপলক্ষে, “প্রশংসা নয় পরামর্শ দিন, নিরাপদ সড়ক বাস্তবায়নের প্রতিজ্ঞা নিন” প্রতিপাদ্য কে সামনে রেখে একটি সুন্দর আলোচনা সভার আয়োজন করে নিসচা ধামরাই উপজেলায় শাখা।

দীর্ঘ কয়েক বছর ধরে দেশের সড়কের নিরাপত্তা, জনগণের ভোগান্তি, ও নিরাপদ সড়ক নিশ্চিত করণ কাজে নিয়োজিত আছে বাংলাদেশের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সমাজ সেবামূলক সংগঠন নিরাপদ সড়ক চাই। উল্লেখ্য যে ১৯৯৩ সালের ২২শে অক্টোবর চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত হন ইলিয়াস কাঞ্চনের স্থী জাহানারা কাঞ্চন।তারই শোক কে কাজে লাগিয়ে ১৯৯৩ সালের ১লা ডিসেম্বর বাংলাদেশের সড়ক কে নিরাপদ ও সড়কের শৃঙ্খলা ফেরাতে প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলন নামের এই সংগঠন। তারই ধারাবাহিকতায় ২০১৫ সাল হইতে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব মো: নাহিদ মিয়ার হাত ধরে ধামরাই উপজেলায় প্রতিষ্ঠিত হয় নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখা। এই দীর্ঘ ১০ টি বছর ধরে বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে আগলে রেখেছেন এই সংগঠনটিকে।
নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সহ সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি – রিদওয়ান আহমেদ রাফি,বিশেষ অতিথি সাভার হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ছালেহ্ আহমেদ, জাতীয় নাগরিক পার্টি এনপিপির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুল,ঢাকা জেলা উত্তরে যুব অধিকার পরিষদের সভাপতি জি এম রুবেল রানা,মো: রফিকুল ইসলাম, নিসচার সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা শাখা,ধামরাইয়ের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মনির ইসলাম,জামায়াতে ইসলামের রুকন সদস্য জনাব ফরহাদ আলী, নিসচার সাবেক ও বর্তমান সকল সদস্যবৃন্দ।

ধামরাই উপজেলার অডিটরিয়ামে প্রতিকূল বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ জড় হয় নিসচা ধামরাই উপজেলা শাখার ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য।
প্রতিষ্ঠিত এই ১০টি বছর সম্পর্কে জনাব নাহিদ মিয়া বলেন,“আমি সমাজের জন্য সবসময়ই কিছু করতে চেয়েছি সেই ভাবনা থেকেই আমার নিসচা সঙ্গে যুক্ত হওয়া।আমি মনে করি অন্য সকল সংগঠন থেকে এটি একটি ভালো সংগঠন। কারণ এটি মানুষের জীবন রক্ষায় কাজ করে।এটি দূর্ঘটনা শুধু একটি জীবনই কেঁড়ে নেয় না বরং কেঁড়ে নেয় একটি পরিবারের বাঁচা-মরা,সুখ-শান্তি।আমাদের এই কাজের মাধ্যমে যদি সড়কে একটি জীবনও বাঁচাতে পারি তবে আমরা সার্থক।”

উপস্থিত সকল অতিথিরা তাদের বক্তব্যে বিভিন্ন উপদেশ পরামর্শ দিয়ে কীভাবে এগিয়ে নেওয়া যায় এই সংগঠনটিকে তা তুলে ধরে প্রসংশা ও ধন্যবাদ জানা এই সংগঠনের কাজের।সমাজে এমন সংগঠনের গুরুত্ব অপরিসী।
উপস্থিত সকলকে সাথে নিয়ে কেক কাঁটার মধ্যে দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানের।

1

নাগরপুরে শনিবার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম
নাগরপুরে শনিবার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার (১১ জুলাই) নাগরপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে নাগরপুর উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে দেলদুয়ার উপজেলা ফুটবল দলের। খেলা বিকেল সাড়ে ৩টায় নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং উপজেলা পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, নাগরপুরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা নাগরপুর ও দেলদুয়ার উপজেলার ফুটবলপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

1

বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম
বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি রক্ষা  ও সমাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ কনিকা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা মডের মসজিদের পেশ ইমাম এনায়েত উল্লাহ,উপজেলার হিন্দু কল্যাণ সমিতির সভাপতি রমেশ কর্মকার,   বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান গণরা বক্তব্য রাখেন ।
এসময় বক্তারা বলেন,  গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

1

বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম
বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য আশরাফুল সহ ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন জামালপুরের বিজ্ঞ নারী  ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বাকি এক আসামীকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুরাই) বিকাল ৩ টায় জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক  জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের গৃহবধূকে (২৬) একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন ব্যক্তি। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম, মামলার আসামী নিলখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু,  বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদন্ড প্রদান করেন।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করেন।
এছাড়াও ইদ্রিস আলী নামে এক আসামীকে খালাস প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।