বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২

শার্শায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল”

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
শার্শায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল”

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ই নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আবুল হাসান জহির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান টি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র দখল নিয়ে সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর এদেশের আপামর জনসাধারণ দেশ রক্ষায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টমেন্টে আটকে রেখেছিলেন। ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে ফিরিয়ে আনেন। সেই থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হয়েছে। আজকের দিনটিকে দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আওয়ামী লীগ সরকার বাকশালি কায়দায় দেশ চালাচ্ছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যকে একদল পথভ্রষ্ট সেনা হত্যা করেছিলেন। তখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন খন্দকার মোস্তাক। দেশ যখন অন্ধকারে নিমজ্জিত সে সময় এদেশের দায়িত্ব নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশ ছিল তলাবিহীন ঝুড়ির মতো। জিয়াউর রহমান দায়িত্ব নেয়ার পর দেশটাকে ধীরে ধীরে উন্নয়নের দিকে নিয়ে যান। তিনি ইরি ধান এনে এদেশের মানুষের খাদ্যের যোগান দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন,শার্শা ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,সহ সভাপতি আহমেদ আলী শাহিন,যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ,যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ইমদাদ,
উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,
উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ পারুল বেগম, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন,
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সদ্দার, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। উপজেলা যুবদলে সিনিয়র যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ন আহবায়ক মোন্তাসিম বিল্লাহ সাগর সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু,যুগ্ম আহ্বায়ক মীর আলম,সেচ্ছাসেবক দলে আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা,ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খাঁন, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ এগারো টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক বৃন্দ।

1

হাটিকুমরুল রোড বাসস্ট্যান্ডে ভয়ঙ্কর চাঁদাবাজীর অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম
হাটিকুমরুল রোড বাসস্ট্যান্ডে ভয়ঙ্কর চাঁদাবাজীর অভিযোগ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

হাটিকুমরুল গোলচত্বর,যা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।সেখানে ঢাকা-বগুড়া মহানসড়কের ব্যস্ত বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।স্থানীয়ভাবে ‘লতিফ বাহিনী’ নামে পরিচিত একটি সিন্ডিকেট দূরপাল্লার বাস থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ।
অভিযোগের মূল বিষয়
উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা, চট্টগ্রাম,সিলেট,কুমিল্লা ও কক্সবাজারগামী বাসগুলো থেকে প্রতি ট্রিপে ৫০০–১০০০ টাকা চাঁদা নেওয়া হয়।
অল্প যাত্রী তুললেও ৫০–১০০ টাকা দিতে বাধ্য করা হয়।
সকাল ও দুপুরে শিফট ভাগ করে প্রায় ৪০–৫০ জন সদস্য চাঁদা আদায় করে বলে অভিযোগ।
টাকা না দিলে বাসে যাত্রী তুলতে বাধা দেয়া হয়।
অভিযোগে বলা হয়েছে,স্থানীয় এক রাজনৈতিক পরিচয়ধারী নেতা আবদুল লতিফ এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন।তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাসচালক ও স্টাফদের দাবি, চাঁদাবাজির কারণে তারা কার্যত জিম্মি।প্রতিবাদ করলে পরদিন স্ট্যান্ডে গাড়ি দাঁড় করাতে দেয়া হয় না।এতে ভাড়া বাড়িয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।ঈদুল ফিতরকে সামনে রেখে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
হাটিকুমরুল হাইওয়ে থানা ও সলঙ্গা থানার পুলিশ কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লাপাড়া-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না।অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মহাসড়কের গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডে চাঁদাবাজী বন্ধ না হলে পরিবহন খাত ও সাধারণ যাত্রী উভয়ই দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে।দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

1

আশুলিয়ায় মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২৩ পিএম
আশুলিয়ায় মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি গ্রেপ্তার

 

সাভারঃ

আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুজিব সেনা ঐক্য লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (১ মার্চ) রাত সাড়ে ৮ টায় আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিএম জুয়েল মিয়া (৫২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মো: মনসুর উদ্দিন মিয়ার ছেলে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুজিব সেনা ঐক্য লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আত্মগোপনে থাকা ঢাকা জেলা উত্তরের মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি জিএম জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশুলিয়া থানার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা ।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত জিএম জুয়েল মিয়ার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, প্রতারণাসহ ৭ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহাবুব উল্লাহ সরকার বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতেই আমাদের এই অভিযান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে জিএম জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

1

ডিবি যশোরের অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম
ডিবি যশোরের অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনা,  যশোর জেলা প্রতিনিধিঃ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহীন ফরহাদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম অভিযান পরিচালনা কালে ২৮/০২/২০২৬ খ্রিঃ তারিখ ২১.৪৫ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ রিপন মটরস এর সামনে হতে মোঃ হাবিবুর রহমান (৫৫) এর ডান হাতে থাকা বস্তার মধ্যে হতে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX) সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে ইং- ০১/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামির নাম ও ঠিকানাঃ

১। নামঃ- মোঃ হাবিবুর রহমান (৫৫)
পিতাঃ- মৃত শামসুর রহমান
সাংঃ- উত্তর বুরুজ বাগান
থানাঃ- শার্শা
জেলাঃ- যশোর।

উদ্ধারঃ
১। ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX), যার অবৈধ বাজারমূল্য অনুমান ২,৬২,৫০০ টাকা।