বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ ১৪৩২
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ ১৪৩২

চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম নিশাত – নোয়াখালী প্রতিনিধিঃ

গত শনিবার(৬ডিসেম্বর)রাত ১০টায় নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে চাপরাশিরহাট মাদ্রাসা সংলগ্ন মাঠে কোম্পানীগঞ্জ ইয়াং ভয়েস কে হারিয়ে চ্যাম্পিয়ন অর্জন করেন নারায়নগঞ্জ,ঢাকা ক্লাব।

শুক্রবার বিকেলে মাদ্রাসা রোড স্পোর্টস্ ক্লাবের আয়োজনে মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশন ও আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান ইকো ভিশনের সার্বিক সহযোগিতায় জমকালো ভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আরাফাতের রহমান হাসান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি সভাপতি, জহির উদ্দিন (জহির), সাবেক সাধারণ সম্পাদক, সামসুদ্দিন মাসুদ,উপজেলা যুবদলের আহ্বায়ক, শাহাদাত হোসেন, সদস্য সচিব, আব্দুল বাসেত হিরন, চাপরাশিরহাট-বলিক সমন্নায় সমিতি লিঃ ও বাজার পরিচালনা কমিটি সভাপতি জাহিদুল হক জাবেদ, ৫ নং চাপরাশিরহাট ইউনিয়ন যুবদল আহ্বায়ক, মিজানুর রহমান পারভেজ, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, আবু জাহের রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আবু বকর ছিদ্দিক প্রমূখ।

বক্তারা বলেন, যুবসমাজ যখন সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো অপসংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছে, ঠিক তখনই খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। খেলাধুলা সমাজে ঐক্য, শৃঙ্খলা ও চারিত্রিক শক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তারা।

বিজয়ীদের মাঝে নগত প্রাইজ মানি সহ চ্যাম্পিয়ন ট্রপি ও রানারআপ দলের মাঝেও নগদ টাকা সহ ট্রপি বিতরণ করা হয়।

মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ক্রিড়াপ্রেমী দর্শকরা।দর্শকরা অনেক আনন্দমূখর পরিবেশে খেলা উপভোগ করেন এবং আয়োজক কমিটির প্রশংসা করে ধন্যবাদ জানায়

তরুণদের সুস্থ মনন গঠনে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে,এমনটাই আশা আয়োজকদের।

1

শিগগিরই ১০ দলীয় জোট ১১ দলে পরিণত হবে: আব্দুল হালিম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম
শিগগিরই ১০ দলীয় জোট ১১ দলে পরিণত হবে: আব্দুল হালিম

 

মোঃ রানা ইসলাম= ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট খুব শিগগিরই ১১ দলে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, এটি ঠাকুরগাঁও–১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ।
মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে সুষম উন্নয়নের আওতায় আনা হবে। জামায়াতে ইসলামীর আমীরের এই জনসভা সেই লক্ষ্য বাস্তবায়নে আরও গতি সঞ্চার করবে।’
সম্প্রতি দেওয়া একটি রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। উক্ত বক্তব্যে নির্দিষ্ট করে কোনো দলের নাম উল্লেখ করা হয়নি। আর জামায়াতে ইসলামী আদর্শিকভাবে কীভাবে পরিচালিত হয়, তা দেশের মানুষ ভালোভাবেই জানে।’
জোট রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে জামায়াতে ইসলামী আসন ছেড়ে দিয়েছে। ইসলামী আন্দোলন বর্তমানে আমাদের জোটের অংশ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে এখনই ১১ দল বলা যাচ্ছে না। তবুও আমরা বিশ্বাস করি, ১০ দল ঐক্যবদ্ধভাবে কাজ করলে আল্লাহর রহমতে যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও–১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর ও সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

1

যশোর বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষের প্রচার মিছিল জন সমুদ্রে পরিণত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম
যশোর বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষের প্রচার মিছিল জন সমুদ্রে পরিণত

মনা – যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ ১৭ বছর পর” উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা
একসঙ্গে নেচে গেয়ে,বিএনপি’র মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষ প্রতীকের প্রচার মিছিল করেন।

বৃহস্পতিবার (২২শে জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৩ টার সময় বেনাপোল স্থলবন্দর ও পৌর এলাকা জুড়ে যশোর–৮৫/১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মিছিল শুরু হয়।
মিছিলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজার হাজার নেতা কর্মীরা নিচে গিয়ে বিভিন্ন স্লোগানে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র ও উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন।

মিছিল শেষে যশোর ৮৫/১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন গনমানুষের উদ্দেশ্যে বলেন,আমরা বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর আজ ধানের শীষের প্রতীকের প্রচার মিছিল করলাম, তাই অনেক ভালো লাগছে , বিগত আওয়ামী লীগের সরকার যা করে গেছে, আমরা তা করব না,আমাদের নেতা তারেক রহমান কোন হিংসা হানাহানির রাজনীতি করে না, তিনি চান দেশের মানুষ যেনো শান্তিতে বসবাস করতে পারে,তাই আমরা শার্শা উপজেলায় শান্তি চাই,আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে হলে,সকলে একসঙ্গে কাঁধ মিলিয়ে মানুষের দ্বারে দ্বারে যেয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে।

এসময় ধানের শীষের প্রচার মিছিলে অংশগ্রহণ করেন, শার্শা উপজেলার বিএনপির সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

1

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয়ের সাথে মির্জাপুর উপজেলা প্রশাসন কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয়ের সাথে মির্জাপুর উপজেলা প্রশাসন কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে জনাব মোঃ আজমুল হক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় মির্জাপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা প্রশাসন সভা কক্ষে এই মত বিনিময় সভা শুরু হয় । অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)ঢাকা মোঃ আজমুল হক ,মির্জাপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে নির্বাচন বিশৃঙ্খলা মুক্ত সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় সে লক্ষ্যে সকলেই কাজ করবেন । মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন , সহকারি কমিশনার ভূমি মোঃ তারেক আজিজ , মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ও সি )আব্দুল্লাহ আল মামুন সহ মির্জাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন ।