1
পারিবারিক কলহের জেরে মাদারীপুরে প্রবাসীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক

এস এম সোহাগ কাজী – মাদারীপুর জেলা প্রতিনিধি:
পারিবারিক কলহের জেরে মাদারীপুরে এক প্রবাসীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই প্রবাসীকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর পরিবারের সদস্যরা আহত প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।







