1
ফুলগাজীর মুন্সিরহাট বাজারে দোকান ভাঙচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের সমঝোতা

মহিউদ্দিন মহি খন্দকার:
ত্রয়োদশ নির্বাচন পরবর্তী সহিংসতায় ফুলগাজীর মুন্সিরহাট বাজারে জামায়াতের আনোয়ার দোকান ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ; ১৫ ই ফেব্রুয়ারি রবিবার সকালে ফুলগাজীত স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ভাঙচুরের ঘটনায় সৃষ্ট উত্তেজনা প্রশমিত করতে এবং বাজারে শান্তি বজায় রাখতে উভয় দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ একমত হয়েছেন। কোনো তৃতীয় পক্ষ যেন রাজনৈতিক ফায়দা নিতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় ক্ষতিগ্রস্ত নেতার প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় দলের নেতারা।
বক্তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা এবং বাজারের স্থিতিশীলতা রক্ষায় বিএনপি- জামায়াত ঐক্যবদ্ধ থাকবে ”আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। দেশ ও জনগণের স্বার্থে আমরা যে কোনো অপশক্তির বিরুদ্ধে এক সাথেই থাকব।
” বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ
এই সমঝোতা বৈঠকের ফলে এলাকায় বিরাজমান থমথমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং সাধারণ ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।













