মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

বকশীগঞ্জে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:১০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বকশীগঞ্জে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়

মোঃ ইমরান আকন্দ,জামালপুর জেলা প্রতিনিধিঃ

ঈদুল আযহার পর কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন  । এ সময় তিনটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২ জুন ) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ হোসেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার এএসআই হাবিবসহ সঙ্গীয় ফোর্স ।

জানা যায়, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সড়কপথে যাত্রীর চাপ বৃদ্ধি পায়। এ সুযোগে কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ পেয়ে মাঠে নামে উপজেলা  প্রশাসন। অভিযানের সময় বিভিন্ন গণ-পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে তিনজন সিএনজি ড্রাইভারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তিনটি মামলা দায়ের করা হয় এবং মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরাদ হোসেন জানান, ঈদ পরবর্তী সময়ে সাধারণ যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন,  অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে ।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

1

মাঠে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:০৪ পিএম
মাঠে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে বকশীগঞ্জে তীব্র গরমের মধ্যে জমিতে ধান কাটতে গিয়ে এক কৃষক হিট স্ট্রোকে মারা গেছেন।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

হিট স্ট্রোকে মারা যাওয়া ছানোয়ার হোসেন মেরুচর ইউনিয়নে রবিয়ারচর দিলে মরি গ্রামের  মৃত কমেজ আলীর  পুত্র।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কৃষক ছানোয়ার হোসেন (৭০)  তার বাড়ির পাশের একটি জমিতে ধান কাটছিল। এ সময় তিনি প্রচণ্ড গরমের ফলে হিট স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।

মেরুরচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্জু  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা  কৃষি বিভাগের তথ্য মতে আজকে বকশীগঞ্জে  সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

1

বকশীগঞ্জে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বকশীগঞ্জে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

Oplus_131072

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুেরর  বকশীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছের প্রজেক্টের লিজ সংক্রান্ত বিরোধের জেরে রনি মিয়া (২৯) নামের এক যুবক ও তার পরিবারের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার  (১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে  উপজেলার নিলক্ষিয়া  ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উত্তরপাড়ায় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় ভুক্তভোগী আ’লীগ নেতা সালেহ আহম্মদ ময়নার বিরুদ্ধে  বকশীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রনি প্রায় এক বছর চার মাস আগে সালেহ আহাম্মদ ময়নার কাছ থেকে দুই বছরের চুক্তিতে একটি মাছের প্রজেক্ট লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। লিজ নেওয়ার সময় ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পন্ন করা হয়।

বাদীর অভিযোগ, মাছ বিক্রির সময় সালেহ আহাম্মদ জোরপূর্বক বিক্রির একটি অংশ দাবি করে আসছিলেন এবং মাছের পাইকারদের কাছ থেকে অনৈতিকভাবে কমিশন নিতেন। এর প্রতিবাদ করায় এবং অন্য পাইকারের কাছে মাছ বিক্রি করায় সালেহ আহাম্মদ ক্ষিপ্ত হন।

ঘটনার দিন দুপুরে সালেহ আহাম্মদ তার সহযোগীদের নিয়ে রনির বাড়ির সীমানায় গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রনি প্রতিবাদ করলে আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় রনির মা বাধা দিতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। যাওয়ার সময় আসামিরা হুমকি দিয়ে যান যে, এ বিষয় নিয়ে আইনি পদক্ষেপ নিলে তাদের হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

পরে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগী রনি বলেন, আসামিরা প্রভাবশালী। তাদের হুমকির কারণে আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার ও প্রশাসনের কঠোর আইনি হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে জানতে সালেহ আহাম্মদ ময়নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব মিথ্যা বানোয়াট।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন