রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

বকশীগঞ্জে বৃক্ষরোপণ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৪৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বকশীগঞ্জে বৃক্ষরোপণ উদ্বোধন

Oplus_131072

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী জামালপুরের বকশীগঞ্জে  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে  নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার  মুরাদ হোসেন  এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি)  ও পৌর প্রশাসক আসমা -উল- হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন,নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসানসহ আরো অনেকেই ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজার জেলায় উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বকশীগঞ্জ উপজেলায়  বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

1

কুমিল্লার লালমাই উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন স্থানীয় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮:৪২ পিএম
কুমিল্লার লালমাই উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন স্থানীয় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

 

মোহাম্মদ উল্লাহ = কুমিল্লার জেলা প্রতিনিধিঃ

১৩ জুন (শনিবার) রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে
কুমিল্লার লালমাই উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক যুগ-যুগান্তর সম্পাদক ও প্রকাশক,যেযে টিভি ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এনএস কিবরিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মানিক, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি, লালমাই উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান মজুমদার রকেট, উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. বেলাল হোসেন এপিপি,উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ, সদস্য সচিব মো. মাহফুজুল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মানিক মিয়া,বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলুর রহমান মিন্টু, অপু,উপজেলা ছাত্রদল নেতা রায়হানুল রাজু,আল আমিন অয়ন,আরিফুল ইসলাম মজুুমদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক বাংলা কাগজ ও দৈনিক শিরোনাম পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠ পত্রিকা নিজস্ব প্রতিবেদক তোফায়েল মাহমুদ বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলা আলোড়ন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোস্তফা কামাল মজুমদার রুবেল,প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি আজহারুল ইসলাম আজহার,স্বাস্থ্য সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার বিশেষ প্রতিনিধি ডাঃ মহিন উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা, সাপ্তাহিক জবানবন্দি পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক ও অপরাধ বিচিত্রা জেলা প্রতিনিধি রোকসানা মজুমদার সুখী, সাবেক দপ্তর সামছুল আলম মনির,শিক্ষা সম্পাদক ও ডেইলি নিউজ বাংলা ২৪ প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, ক্র‍ীড়া সম্পাদক, দৈনিক কুমিল্লা কন্ঠ পত্রিকা ও এসডি টেলিভিশন উপজেলা প্রতিনিধি আহসান উল্লাহ রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক একাত্তর পত্রিকা উপজেলা প্রতিনিধি খন্দকার আবাদ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশসেবা উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, সদস্য ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি সম্পাদক ও প্রকাশক মনিরুল ইসলাম, সদস্য ও দৈনিক কুমিল্লা ডাক উপজেলা প্রতিনিধি মোঃ মাঈন উদ্দিন,সদস্য ও সাপ্তাহিক কুমিল্লা সময় পত্রিকা উপজেলা প্রতিনিধি মনসুর লোকমান রাকিব,সদস্য ও সাপ্তাহিক চলন পত্রিকা নিজস্ব প্রতিবেদক মোঃ ইউসুফ হোসেন, শিক্ষা নবীশ মোঃ কাউছার আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, পেশাগত চ্যালেঞ্জ এবং স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার থাকতে হবে।”
সভা শেষে সাংবাদিক ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মীরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার আহ্বান জানান।

1

বকশীগঞ্জে বিদ্যুৎস্পষ্ট হয়ে প্রাণ গেল বয়স্ক গৃহবধূর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম
বকশীগঞ্জে বিদ্যুৎস্পষ্ট হয়ে প্রাণ গেল বয়স্ক গৃহবধূর

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে নিজ বসত ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার বেগম চন্দ্রাবাজ গ্রামের মৃত আরজাহান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে নিজ বাড়িতে মিলাদের আয়োজন করেন বৃদ্ধা শামসুন্নাহার। মিলাদ শেষে মধ্যরাতে শুয়ে পড়েন তিনি। সকালে ঘর থেকে তিনি বের না হলে বাড়ির লোকজন তার ঘরে যায় এবং হাতে বিদ্যুৎ এর তার জড়ানো দেখতে পায়।

পরে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা  জানান, স্বামী মারা যাওয়ার পর বৃদ্ধা শামসুন্নাহার নিজ ঘরে একাই বসবাস করতেন। তার ছেলে ও মেয়ে দুজনই ঢাকা থাকেন। শুক্রবার মধ্যরাত থেকে সকাল ৮ টার মধ্যে যেকোন সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি। তিনি আরো বলেন এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

1

আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন, নতুন সবক নিল ২৬ শিক্ষার্থী।

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৪৮ পিএম
আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন, নতুন সবক নিল ২৬ শিক্ষার্থী।

মোঃ ইস্রাফিল হোসেন স্টাফ রিপোর্টার :

যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আমপারা, নাজেরা ও হিফয বিভাগের মোট ২৬ জন শিক্ষার্থী নতুন সবক গ্রহণ করে।

শনিবার (১৩ জুন ২০২৬) মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে হিফয বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হিফয ট্রাস্ট যশোরের সভাপতি ও দারুসসালাম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আলোচক ও জনপ্রিয় বক্তা শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ হাবিবুর রহমান। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেজোয়ান জাবির।

বিশেষ অতিথির বক্তব্যে শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান বলেন,
“শুধু শিক্ষিত হয়ে বড় বড় ডিগ্রি অর্জন করলেই হবে না; আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে হবে।”

প্রধান অতিথি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ বলেন,
“ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের জন্য জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআন-হাদিসভিত্তিক মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে মাওলানা মাহ্দী হাসান বলেন,
“জেনারেল শিক্ষার পাশাপাশি আল মাহা হিফয বিভাগ থেকে প্রতি বছর সফলতার সঙ্গে শিক্ষার্থীরা হিফয সম্পন্ন করছে, আলহামদুলিল্লাহ। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মুজাহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।