স্বর্ণের কাপ কুয়েতের বুকে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন ফাইনাল।

নাসের আবু খালেদ, কুয়েত প্রতিনিধি:
বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত কতৃক আয়োজিত, ফেডারেশন লীগ গোল্ড কাপ টুর্নামেন্ট এর ফাইনাল খেলার আয়োজন নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় কুয়েত সিটির রাজবাড়ি হোটেল রুমে, উক্ত সভায় উপস্থিত ছিলেন সভাপতি জাহিদুর রহমান, উপদেষ্টা, সহসভাপতি, সেক্রেটারি সহ ১৬ ক্লাব কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর কর্মকর্তাগণ গতকাল ৩/১১/২৪ইং তারিখ রাতে অনুষ্ঠিত হয়।
🗣️অতি শীগ্রই আপনারা কুয়েতের বুকে 🇧🇩 বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের আয়োজনে এক জমজমাট ফাইনাল ফুটবল খেলা অবলোকন করবেন বলে সভাপতি জাহিদুর রহমান জাহিদ বলেন প্রবাসী বাংলাদেশীরা ইনশাআল্লাহ।
বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর সভাপতি ও প্রবাসী ফুটবল ফেডারেশন এর উপদেষ্টা মুরাদুল হক মুরাদ চৌধুরী বলেন প্রবাসে বাংলাদেশ এর সুনাম বয়ে আনতে ফেডারেশন এমন আয়োজন করেন প্রতি বছর।
এতে করে বাংলাদেশের থেকে আসা যুবকরা খেলাধূলা করে সমাজিক অবক্ষয় মূলক খারাপ কাজ থেকে দূরে থাকে আর এমন আয়োজনে প্রবাসে বাংলাদেশের সুনাম বেড়েই চলছে ধন্যবাদ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত।










