শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

হোসেনপুরে কৃষকদের হাতে হাতে দেখা যাচ্ছে বিভিন্ন জাতের বীজের প্যাকেট।

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১০:৩৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে কৃষকদের হাতে হাতে দেখা যাচ্ছে বিভিন্ন জাতের বীজের প্যাকেট।

 

ফারিছ আহমদ, হোসেনপুর উপজেলা প্রতিনিধি:

কৃষকদের হাতে হাতে দেখা যাচ্ছে বিভিন্ন জাতের বীজের প্যাকেট। কারো হাতে সরিষা,কারো হাতে সূর্যমুখী আবার কারো হাতে ভুট্টার বীজের প্যাকেট! মুখে হাসি নিয়ে কৃষি অফিস থেকে বের হচ্ছেন কৃষকরা। এ চিত্র দেখা গেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার এসব বীজ ও সার পেয়ে উৎপাদন বাড়াতে আগ্রহী হয়ে উঠছেন এ উপজেলার কৃষকরা।

জানা গেছে,বাজারে শীতকালীন শস্যবীজের চাহিদা বাড়লেও সাম্প্রতিক বন্যা ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতায় ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের শস্যজাতীয় বীজপণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। বিদ্যমান পরিস্থিতিতে কৃষি অফিসের বিনামূল্যে বীজ ও সার বিতরণ তাদের জন্য যেন আশীর্বাদ।

এছাড়াও নানা সমস্যার কারণ দেখিয়ে যেসব জমি কৃষকরা অনাবাদি রেখে দিত,বিনামূল্যে সার ও বীজ পেয়ে সেসব জমিতে ফসল উৎপাদন করে সফলতা পেয়েছে কৃষকরা। এক ফসলি জমিকে দ্বিফসলি এবং দ্বিফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করায় কৃষকরা লাভবান হচ্ছে। বাড়ছে খাদ্য উৎপাদন।

স্থানীয় কৃষি অফিস সুত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা,সূর্যমূখী,চীনা বাদাম,শীত কালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় হোসেনপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ১ হাজার ৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রতি জন কৃষক ১০ কেজি ডিএপি,১০ কেজি করে এমওপি ও এক বিঘা জমির বীজ বিতরণ করা হবে।

এরই ধারাবাহিকতায় গত সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন। এরপর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

হোসেনপুর উপজেলার প্রণোদনার তালিকাভূক্ত চাষীরা জানান,সরকার প্রণোদনা দেওয়ার ফলে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য বীজ ও সার তাদের কেনা লাগছে না। এতে তারা বেশি বেশি ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছেন। গ্ৰামের এক কৃষক বলেন, প্রতি বছরই কৃষি অফিস থেকে প্রণোদনা হিসেবে সার ও বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়৷ আমাদের বাড়তি টাকা খরচ করতে হয় না৷ ফলে অল্প পুঁজিতে শাকসবজি উৎপাদন করে আমরা অধিক লাভবান হতে পারি।

আরেক কৃষক বলেন,আমন ধান ঘরে তোলার প্রস্তুতি চলছে৷ আমন ধান ঘরে তোলার পর জমিগুলো এভাবেই খালি পড়ে থাকতো। কৃষি অফিস থেকে বিনামূল্যে সরিষার বীজ ও সার পাওয়ায় এবার সরিষা আবাদ করবো।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরাইয়া নাজনীন বলেন,মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের তালিকা প্রস্তুত করে এসব সার ও বীজ বিতরণ করা হচ্ছে। বিনামূল্যে পাওয়া প্রণোদনার বীজ ও সার কৃষি পণ্যের উৎপাদন ও উন্নয়নে ভূমিকা রাখছে।

উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন,কৃষি প্রণোদনা পেয়ে এ উপজেলার কৃষকরা ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে আরো বেশি উৎসাহিত হচ্ছেন।প্রণোদনা পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের উৎপাদন খরচ কমছে।
অপরদিকে বাড়ছে খাদ্যশস্যসহ বিভিন্ন প্রকার ফসলের উৎপাদন।সরকারের এই উদ্যোগকে কৃষকরা স্বাগত জানিয়েছেন বলেও জানান তিনি।
ফারিছ আহমদ হোসেনপুর উপজেলা প্রতিনিধি।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।