মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত

মো. জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:
৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৬নং আনাইতারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ শুক্রবার ২২ নভেম্বর আনাইতারা ডিসপেনসারী মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুরের দুইবারের সাবেক এমপি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
অ্যাডভোকেট আব্দুর রউফ,
ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি ডি এম শওকত আকবর, সহ-সভাপতি মো. জুলহাস মিয়া,সহ-সভাপতি বাবুল হোসেন বকশী,সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম-সম্পাদক আজাহারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. সোহেল সানোয়ার, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো. আলম মৃধা, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ হারুন, ধর্ম-বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল জিহাদী।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আনাইতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ইমরান খান,
সঞ্চালনা করেন আনাইতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জুলহাস মিয়া।
সেইসাথে আরও উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ৬নং আনাইতারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।










