মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

রাজশহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধও বিশ্ব মানবাধিকার দিবস রেলী বের করা হয়।

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৭:২৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রাজশহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধও বিশ্ব মানবাধিকার দিবস রেলী বের করা হয়।

জাকারিয়া আল ফয়সাল, রাজশাহী প্রতিনিধি:

‘পারিবারিক আইনে সমতা আনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি -এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ,রাজশাহী জেলা শাখার উদ্যোগে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস -২০২৪ পালন উপলক্ষ্যে আজ ২৫ নভেম্বর’ ২০২৪ বিকাল ৪.০০ টায় নিজস্ব কার্যালয় থেকে একটি রেলী বের করা হয়। রেলীটি শেষ করে রানী বাজার খানকা শরীফের গলিতে এসে শেষ হয়। এরপর নিজস্ব কার্যালয়ে সাংগঠনিক কর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।

স্বাগত বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু,সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন ও বিভিন্ন পাড়া কমিটির সদস্যবৃন্দ প্রমূখ।

এই সভায় বক্তারা বলেন, ‌আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ছাত্র আন্দোলন পরবর্তীতে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে । সমাজে বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান ও অগ্রগতি দৃশ্যমান হলেও নারী ও কন্যার প্রতি দৃষ্টি ভঙ্গির পরিবর্তন হচ্ছে না যা গভীর সংকট সৃষ্টি করছে । নারী ও কন্যার প্রতি সহিংসতা বিশেষ করে উত্ত্যক্ত করণ ও যৌন হয়রানি, সাইবার অপরাধ, ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পর হত্যা সর্বোপরি নারীর প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি নারী আন্দোলনকে উদ্বিগ্ন করে তুলছে। এ ধরনের একটি পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, ২০২৪ পালন করতে যাচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কক্ষ ২০২৪ এ নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকলের সক্রিয় সহযোগিতা কামনা করছে। সভায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন। সভায় বিভিন্ন পাড়া কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: